নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   খেলাধূলা   পাকিস্তান নয়, নিরপেক্ষ ভেন্যুতে পরের এশিয়া কাপ
পাকিস্তান নয়, নিরপেক্ষ ভেন্যুতে পরের এশিয়া কাপ
  খেলাধূলা || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

নিরাপত্তার চাদর মুড়িয়ে সম্প্রতি অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো বড় দলগুলোর বিপক্ষে সফলভাবে সিরিজ আয়োজন করেছিল পাকিস্তান। ২০২৩ সালের মহাদেশীয় টুর্নামেন্ট এশিয়া কাপও তাদের মাটিতে হওয়ার কথা। কিন্তু গতবারের মতো এবারও নিরপেক্ষ ভেন্যুতে এই প্রতিযোগিতা হতে যাচ্ছে বলে জানালেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান জয় শাহ।কারণ স্পষ্ট, ভারতের আপত্তির কারণেই পাকিস্তানে হচ্ছে না এই আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা। রাজনৈতিক বৈরিতার কারণে ভারতের সেখানে যাওয়া নিয়ে ছিল অনিশ্চয়তা। বিসিসিআই জানিয়েছিল, সরকারের অনুমোদন পেলে তাদের যেতে আপত্তি নেই। মুম্বাইয়ে ৯১তম বার্ষিক সাধারণ সভা শেষে ভারতীয় শীর্ষ ক্রিকেট সংস্থার সেক্রেটারি জয় শাহ নিশ্চিত করলেন, পাকিস্তানে হবে না পরের এশিয়া কাপ।জয় শাহ বলেছেন, ‘২০২৩ সালের এশিয়া কাপ হবে নিরপেক্ষ ভেন্যুতে। পাকিস্তানে আমাদের দলের সফরের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কথা সরকারের, তাই আমরা এ ব্যাপারে মন্তব্য করতে চাই না। কিন্তু ২০২৩ এশিয়া কাপের ব্যাপারে আমরা জানাতে চাই, এই টুর্নামেন্ট নিরপেক্ষ ভেন্যুতে খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’এই বছরের এশিয়া কাপও হয়েছে নিরপেক্ষ ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে। অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতার কারণে শ্রীলঙ্কা এই প্রতিযোগিতা আয়োজনে অপারগতা জানায়।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...