নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   জেলার খবর   নভেম্বর মাসে বন্দরে বিভিন্ন অপরাধে ৩৩ টি মামলা
অপরাধ বাড়ছে / নভেম্বর মাসে বন্দরে বিভিন্ন অপরাধে ৩৩ টি মামলা
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ গত নভেম্বর মাসে বন্দর থানায় বিভিন্ন অপরাধে মামলা হয়েছে ৩৩ টি। এর মধ্যে  চুরি ১ টি, মাদক ১৪ টি, নারী ও শিশু নির্যাতন ৮ টি ও আরো অন্যান্য মামলা হয়েছে ১০ টি। এছাড়াও অপমৃত্যু মামলা দায়ের হয়েছে আরো ২ টি। তবে গত নভেম্বর  মাসে  বন্দর থানায় হত্যা বা ডাকাতির কোন ঘটেনি। ১৪ টি মাদক মামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকটি সংস্থা বন্দরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২ হাজার ৯’শ ৫৭ পিছ ইয়াবা, ৪৮৫
বোতল ফেন্সিডিল, ৬০ পুড়িয়া হেরোইন ও ৬ ‘ শ ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। আইন প্রয়োগকারী সংস্থা ১৪টি মাদক মামলায় ২১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। উদ্ধারকৃত মাদক দ্রব্যের মূল্য ১৭ লাখ ৫৯ হাজার ৬’শ টাকা।  এছাড়াও বন্দর থানা পুলিশ থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে জিআর মামলার ওয়ারেন্টভুক্ত ৪৯ জন সিআর মামলার
ওয়ারেন্টভুক্ত ৪৭ জন ও সাজাপ্রাপ্ত ৮ আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।  এ ব্যাপারে বন্দর থানার ওসি মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, বছরের অন্যান্য মাসের তুলনায় গত নভেম্বর মাসে বন্দরে আইন-শৃঙ্খলা ছিল ভালো। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যেকোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য  বন্দর থানা পুলিশ তৎপর রয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...