নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   হায় হায় কোম্পানীর হাসপাতালের মেশিনারীজ বিক্রি | জানেন না ভবন মালিক !
ভুয়া কোম্পানী / হায় হায় কোম্পানীর হাসপাতালের মেশিনারীজ বিক্রি | জানেন না ভবন মালিক !
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩

বন্দর প্রতিবেদকঃ বন্দরে হায় হায় কোম্পানী খ্যাত কথিত মায়ের ছায়া শ্রমজীবি সমবায় সমিতি’র অধীনে পরিচালিত বন্দর জেনারেল হাসপাতালের মেশিনারীজ সরঞ্জামসহ বিভিন্ন মালামাল অন্যত্র বিক্রি করে দিয়েছে হাসপাতাল মালিক নিপু দাস। ৭ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে গ্রাহকদের জমাকৃত অর্থের ৬০ভাগ পরিশোধের শর্তে এসব মালামাল সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয় বলে জানিয়েছেন জনৈক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কাজী শহীদ। বৃহস্পতিবার সকাল থেকেই ঘটনাস্থলে সমিতির গ্রাহকদের অনেককেই ভিড় জমাতে দেখা যায়। পাশাপাশি মালামাল অপসারণকালে বহিরাগত ছিঁচকে প্রকৃতির লোকজনকেও হাসপাতালের বিভিন্ন জিনিসপত্র নিয়ে কেটে পড়তে দেখা যায়।

এদিকে কোন প্রকার অনুমুতি না নিয়ে মনগড়াভাবে মালামাল অপসারণের অভিযোগ তুলেছেন হাসপাতালের ভবন মালিক মোঃ মামুন মিয়া। মামুন মিয়া জানান, আমার ভবনের তালা ভেঙ্গে কে বা কারা জোরপূর্বক লুট করে মালামাল নিয়ে যাচ্ছে অথচ আমি জানিনা। আমাকে না জানানোর কারণে আইনের আশ্রয় নিয়েছি। হাসপাতাল কর্তৃপক্ষ তারা তাদের মালামাল বিক্রি করবে না কি করবে সেটা তাদের ব্যাপার কিন্তু আমিতো বিল্ডিংয়ের মালিক তারা মালামাল নিবে আমাকেতো অন্ততঃ জানাতে পারতো। অপরদিকে গ্রাহকদের পক্ষে দায়িত্ব নেয়া আওয়ামীলীগ নেতা কাজী শহীদ জানান,গ্রাহকরা অধিকাংশই গরীব মানুষ। তারা অনেকেই আমার দ্বারস্থ হয়েছে যে কারণে মানবিক কারণে আমি দায়িত্বটা নিয়েছি নইলে নিরীহ গ্রাহকরা তাদের পাওনা আদায় থেকে বঞ্চিত হতো। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলে এসে মালামাল লোড কিছুক্ষনের জন্য বন্ধ রাখলেও পরবর্তীতে তা চালু করে দেয়া হয়। প্রসঙ্গতঃ, মায়ের ছায়া শ্রমজীবি সমবায় সমিতি লিমিটেড এর পরিচালক নিপু দাস, তার পিতা শিবু দাস, অপর পরিচালক মো. হোসেন, বাদল, সোহেল ও মামুন গত ৩ বছর ধরে বন্দরের বিভিন্ন এলাকার প্রায় ৪ হাজার গ্রাহককে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয়।

উল্লেখিত এলাকার রিকশা চালক, মাঝি ও দিনমজুর প্রকৃতির লোক সমিতির বেশির ভাগ সদস্য। বন্দর জেনারেল হাসপাতালের পার্টনারশিপের প্রলোভন দেখিয়ে হাসপাতালের পরিচালকরা সমিতির নামে তাদের কাছ থেকে টাকা নেয়। পরে তারা জানতে পারেন পুরোটাই প্রতারণা। দীর্ঘ দিন ধরে উক্ত সমবায় সমিতির গ্রাহকেরা উল্লেখিত প্রতিষ্ঠান থেকে কোন সুবিধা না পেয়ে টাকা জন্য সমবায় সমিতিকে চাপ প্রয়োগ করলে এক পর্যায়ে ৬ পরিচালকের মধ্যে বেশ কয়েকজন পরিচালক গা ঢাকা দেয়। এ ঘটনায় উত্তেজিত গ্রহকেরা সে সময় বন্দর জেনারেল হাসপাতাল ঘেরাও করে নাটের গুরু প্রতারক নিপু দাসকে প্রায় ৪ ঘন্টা অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক দ্রুত ঘটনাস্থলে এসে সাধারন গ্রহকদের বলেন, যে সব সদস্যদের অল্প টাকা জমা আছে তাদের এক সপ্তাহের মধ্যে টাকা পরিশোধ করে দিবে। এবং যাদের বেশি টাকা তাদের সাথে কথা বলে তাদের টাকা ফেরত দিবে। এরপর সদস্যরা ঘেরাও তুলে নেন।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...