নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   আজিজুল হক রহঃ এর ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   জেলার খবর   বুদ্ধিজীবী দিবসে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা 
আলোচনাসভা / বুদ্ধিজীবী দিবসে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার উদ্যেগে শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতেন পুস্পস্তবক অর্পণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে ।

বৃহস্পতিবার  ১৪ ডিসেম্বর সকাল ১০ টায় চাষাঢ়া  শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ এবং ২নং রেলগেটস্থ জেলা কার্যালয়ে বেলা ১১টায় আলোচনাসভা অনুষ্ঠিত হয় ।

বৃহস্পতিবার দলের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার আহবায়ক ছাত্রনেতা সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনাসভায়  বক্তব্য রাখেন বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি ছাত্রনেতা মুক্তা বাড়ৈ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক নাছিমা আক্তার, সদস্য রোকন মিঞা প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, শহিদ বুদ্ধিজীবী দিবস আজকের দিনেও  খুব প্রাসঙ্গিক। বিজয় দিবসের ঠিক দুইদিন আগে পাকিস্তানি শাসকরা যখন বুঝতে পারলো যে বাঙালিদের বিজয় সুনিশ্চিত, তখন আল বদর, আল শামস বাহিনী বাঙালিদের বুদ্ধিভিত্তিক কর্মপ্রক্রিয়া বন্ধ করার লক্ষ্যে বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক, লেখক, গবেষক, সাহিত্যিক, সাংবাদিকদের  হত্যা করা হয়।

নেতৃবন্দ বলেন, শহিদ বুদ্ধিজীবীদের স্বপ্ন ৫২ বছরেও পূর্ণ হয় নি। মুক্তিযুদ্ধের মূল আকাঙ্খা গনতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা- পুজিবাঁদিদের দ্বারা ভুলুন্ঠিত হয়েছে। মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী মৌলবাদি শক্তির সাথে শাসকদের আপসের ফলে আজ তারা মাথাচারা দিয়ে উঠেছে। রাজনীতিতে ধর্মের ব্যবহার ও ধর্ম নিয়ে রাজনীতি মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থি। মুক্তিযুদ্ধে মানুষের আকাঙ্খা ছিলো সর্বজনীন বিজ্ঞানভিত্তিক স্যেকুলার বৈষম্যহীন একই পদ্ধতির গনতান্ত্রিক শিক্ষা। কিন্তু স্বাধীনতার পরে সরকারগুলো শিক্ষাকে বাণিজ্যিকীকরন সাম্প্রদায়িকীকরণ করেছে। শিক্ষাকে কেনা বেচার পণ্যে পরিনত করেছে। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত তৈরি হয়েছে ব্যাপক বৈষম্য। গনতন্ত্র ও ভোটের অধিকারকে হত্যা করে আওয়ামী সরকার ফ্যাসিবাদি শাসনব্যবস্থা কায়েম করেছে। জনমত উপেক্ষা করে আওয়ামীলীগ আরেকটি এক তরফা নির্বাচন করতে যাচ্ছে। দেশের ক্রিয়াশীল অধিকাংশ দল এ নির্বাচনে অংশ নেয় নি। নেতৃবৃন্দ দেশবাসীকে এই প্রহসনের নির্বাচন বর্জনের আহবান করেন এবং  অবিলম্বে আওয়ামী সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি করেন।  #

 

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...