নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   বন্দরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
বিজয় দিবস / বন্দরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩

বন্দর প্রতিবেদকঃ যথাযোগ্য মর্যাদায় মহান  বিজয় দিবস উদযাপন করেছে বন্দর উপজেলা প্রশাসন। বিজয় দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে  ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি বেসরকারি স্বায়ত্ত শাসিত সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প কল কারখানা ও ব্যক্তিগত ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৬ টায় বন্দর সংরক্ষেত্র ৭১  পুষ্পস্তবক অর্পণ করেন বন্দর উপজেলা প্রশাসন, বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,  বন্দর উপজেলা আওয়ামী লীগ, বন্দর থানা পুলিশ,  বন্দর প্রেসক্লাব, বন্দর ফায়ার সার্ভিসসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। সকাল সাড়ে ৮টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

সকাল ৯ টায় কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।  কুচকা আওয়াজ ও ডিসপ্লেতে অংশগ্রহণ করে বন্দর উপজেলা  মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ পুলিশ,  আনসার ও ভিডিপি, বন্দর ফায়ার সার্ভিস, বন্দর বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজ, বন্দর গার্লস স্কুল এন্ড কলেজ, স্কাউট, কাপ সদস্য ও গার্লস গাইড। সকাল ১১ টায় বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও যুদ্ধহত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। বাদ যোহর স্ব- স্ব ধর্মীয় প্রতিষ্ঠানে জাতির শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত / প্রার্থনা করা হয়।

বিকেল তিনটায় উপজেলা প্রশাসন ও নাগরিক একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।  পরিশেষে বিকেল ৫ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...