নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   বিশেষ সংবাদ   রূপগঞ্জে সর্বত্রই চলছে অবাধে মাদক বিক্রি 
মাদক বিক্রি / রূপগঞ্জে সর্বত্রই চলছে অবাধে মাদক বিক্রি 
  বিশেষ সংবাদ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩

রুপগঞ্জ প্রতিবেদকঃ রূপগঞ্জে সর্বত্রই অবাধে মাদক বিক্রি হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রশাসনের কোন বাধা না থাকায় ব্যবসায়ীরা উৎসাহিত হচ্ছে। রূপগঞ্জের সাতটি ইউনিয়ন ও দুইটি পৌরসভার সর্বত্রই এই মাদক ছড়িয়ে আছে। উপজেলার গোলাকান্দাইল মাহনা, সাওঘাট, আধুরীয়া এলাকায় মাদক ব্যবসা অবাধে চললেও বাধা দেওয়ার কেউ নেই। এ সকল মাদক ব্যবসায়ীদের বাধা দিতে গেলে অনেকেই অপমান অপদস্থ হচ্ছে বলেও জানা গেছে।

এলাকায় একটা প্রভাবশালী মহল এই মাদক ব্যবসায়ীদের উৎসাহিত করছে। অভিজ্ঞ মহল মনে করেন মাদক ব্যবসায় কোন বাধা না থাকা ও পুলিশের নীরবতার কারণে উপজেলার সকলে। এলাকায় অবাধে মাদক ব্যবসার ফলে তরুণদের সাথে শিশুরাও মাদক সেবনের সাথে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ করেন অনেকেই। এলাকাবাসীর অভিযোগ ব্যবসায়ীদের বিরুদ্ধে কথা বললে অভিযোগকারীরাও তাদের কাছে অপমান অপদস্ত হতে হচ্ছে। জানা যায়, মাদক ব্যবসা প্রতিরোধের ব্যাপারে কেউ পুলিশকে জানালে পুলিশ তাদের কাছে নাম বলে দেয়। তখন সেও পড়ে মাদক ব্যবসায়ীদের তূপের মুখে।ইতিমধ্যে গোলাকান্দায় ইউনিয়ন মাহনা, আধুরিয়া, গোলাকান্দাইল উত্তরপাড়া বালুর মাঠ, কালি এলাকার ভান্ডারীর বাড়ি, আমলাবো কালী, মুসলিম পাড়া, ডুলুরদিয়া এলাকায় মাদক ব্যবসা ব্যাপক আকার ধারণ করেছে। এ সকল এলাকায় পুলিশের লোক দেখানো অভিযান পরিচালনা করলেও কোন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে পারেনি বলেও অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

এলাকার সচেতন মহল মনে করেন কেবলমাত্র পুলিশ দিয়ে এই মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। পুলিশের সাথে RAB বাহিনীকে কার্যকর পদক্ষেপ নেওয়ার ও প্রয়োজন আছে বলে মনে করেন তারা। এ ব্যাপারে ভুলতা পুলিশ বাড়ির ইনচার্জ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতে পুলিশ সর্বদা সথেষ্ট রয়েছে। ইতিমধ্যে যাদের মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে প্রত্যেকের বিরুদ্ধেই মাদক মামলা দিয়ে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে ।মাদক নিয়ন্ত্রণে আমাদের জিরো টলারেন্স অব্যাহত আছে। মাদক ব্যবসায়ীরা সমাজে যত বড় শক্তিশালী হোক না কেন তাদের কাউকে ছাড় দেয়া হবে না। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...