নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   জেলার খবর   বিপুল পরিমান ইয়াবাসহ কক্সবাজারের ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
গ্রেফতার / বিপুল পরিমান ইয়াবাসহ কক্সবাজারের ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩

বন্দর প্রতিবেদকঃ বন্দরে বিপুল পরিমানে ইয়াবা ট্যাবলেটসহ কক্সবাজার জেলার ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১, সদর  কোম্পানী, নারায়ণগঞ্জ।

গ্রেপ্তারকৃত  মাদক ব্যবসায়ীরা হলো, কক্সবাজার জেলার রামু থানার পূর্ব দারিয়ার দিঘী সিকদার পাড়া এলাকার আকতার আহম্মদের ছেলে জাহেদুল হক (২০), একই এলাকার মোঃ নুর হোসেনের ছেলে মোঃ জুবাইর হোসেন (২৪) ও মোঃ আলী আকবরের ছেলে আরিফুল ইসলাম (২০)।

শনিবার (২৩ ডিসেম্বর) বন্দর উপজেলার মদনপুর এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করার প্রস্তুতি চলছে।

র‍্যাব সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সদর কোম্পানী, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল শনিবার  বন্দর থানাধীন মদনপুর এলাকায় অভিযান চালিয়ে  ৯২৯০ পিস ইয়াবা ট্যাবলেট’সহ উল্লেখিত ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

র‍্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে  জানাগেছে, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট চট্টগ্রাম জেলা হতে আনায়ন করে নারায়ণগঞ্জ ও ঢাকা সহ দেশে বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...