নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   শীর্ষ খবর   ত্বকী হত্যার ১৩০ মাস ও ঘাতকদের বিচার শুরুর দাবিতে আলোক প্রজ্বালন কর্মসূচী 
কর্মসূচী পালন / ত্বকী হত্যার ১৩০ মাস ও ঘাতকদের বিচার শুরুর দাবিতে আলোক প্রজ্বালন কর্মসূচী 
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১৩০ মাস উপলক্ষে ও চিহ্নিত ঘাতকদের আইনের আয়তায় এনে বিচার শুরু করার দাবিতে আলোক প্রজ্বালন কর্মসূচী পালন করা হয়েছে। সোমবার ৮ জানুয়ারী সন্ধ্যায় নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের

উদ্যোগে নারায়ণগঞ্জের আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তনের এ কর্মসূচী পালন করা হয়।

এসময় বক্তব্য রাখেন, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক রফিউর রাব্বি। নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ্যাড. এবি সিদ্দিক, সাবেক নারায়ণগঞ্জ প্রেস ক্লাব সভাপতি এ্যাড. মাহাবুবুর রহমান মাসুম, সহ নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ সহ অন্যান্য সমমনা নেতারা এসময় বক্তব্য রাখেন।

২০১৩ সালের ৬মার্চ ত্বকীকে হত্যা করে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয়া হয়। এর দুইদিন পর ৮মার্চ শীতলক্ষ্যার পাড়ে ত্বকীর লাশ পাওয়া যায়। এ হত্যাকাণ্ডে ওই বছরই ২৯ জুলাই ইউসুফ হোসেন লিটন ও ১২ নভেম্বর সুলতান শওকত ভ্রমর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। সুলতান শওকত ভ্রমর জানায়, শামীম ওসমানের ভাতিজা, নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের নেতৃত্বে ও নির্দেশে তারই টর্চারসেলে তারা ত্বকীকে হত্যা করে আজমেরীর গাড়িতে করেই লাশ নিয়ে শীতলক্ষ্য নদীতে ফেলে দেয়। হত্যাকাণ্ডের এক বছরের মাথায় ৫মার্চ ২০১৪ তদন্তকারী সংস্থা র্যাব সংবাদ সম্মেলন করে জানায় যে, নারায়ণগঞ্জের ওসমান পরিবার তাদেরি টর্চারসেলে ১১জন মিলে ত্বকীকে হত্যা করেছে। তারা হত্যার কারণ, স্থান, সময়, কেন, কিভাবে, কেকে জড়িত সমস্ত উল্লেখ করে অভিযোগপত্র তৈরিকরে সংবাদ সম্মেলনে তা সরবরাহ করেন।

সে সংবাদ সম্মেলনে তারা সংবাদিকদের বলেন, অচিরেই এ অভিযোগপত্র আদালতে পেশ করা হবে। কিন্তু সে সংবাদ সম্মেলনের তিন মাস পর ৩ জুন সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওসমান পরিবারের পাশে থাকার ঘোষণা দেয়ার পর তদন্তের সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়। র‌্যাবের তৈরিকরা অভিযোগপত্রটি আজো পর্যন্ত আদালতে পেশ করা হয় নাই।

সে সময় থেকে প্রতিমাসের ৮ তারিখ ত্বকী হত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট নারায়ণগঞ্জ ও দেশের বিভিন্ন স্থানে বিচারের দাবিতে কর্মসূচি পালন করে আসছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...