নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   রূপগঞ্জ থানার এস আইের অবসর বিদায় সংবর্ধনা
সংবর্ধনা / রূপগঞ্জ থানার এস আইের অবসর বিদায় সংবর্ধনা
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪

রূপগঞ্জ প্রতিবেদকঃ ৩৭ বছর চাকরির পর রূপগঞ্জ থেকে অবসরে গেলেন এস আই সোবহান মোল্লা। বাংলাদেশের বিভিন্ন জেলায় চাকরি করলেও নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ  থানায় গত ৩ বছর আগে যোগদান করেন  সোবহান মোল্লা।

গতকাল ১১ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে রূপগঞ্জ থানার সভাকক্ষে অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে রূপগঞ্জ থানার ওসি তদন্ত জোবায়ের হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা। এসময় আরো উপস্থিত ছিলেন ইন্সপেক্টর তন্ময় মন্ডল, ইন্সপেক্টর জিল্লুর রহমান, ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান, এস আই পরেশ বাগচি, বি এম মেহেদী, সবুজসহ রূপগঞ্জ থানার সকল সদস্যবৃন্দ।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা  তার বক্তব্যে বলেন,  বিদায় যেমন কষ্টের তেমনি বীরত্বের ইতিহাস। সোবহান  ভাই তারই দৃষ্টান্ত। সে একজন দক্ষ সরকারি কর্মকর্তা হিসেবে সুনামের সঙ্গে রূপগঞ্জে থানায় দায়িত্ব পালন করে তার সুন্দর কর্মজীবন শেষ করেছেন। আমরা তার দীর্ঘায়ু কামনা করে এসআই  সুবহান মোল্লাকে কুরআন শরীফ, জায়নামাজ, ক্রেস্ট ও নগদ অর্থসহ বিভিন্ন উপহার তার হাতে তুলে দেন।

পরে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহার ব্যবহৃত (সরকারি) গাড়ি দিয়ে সুবহান মোল্লার নিজ বাড়ি ফরিদপুরে পৌঁছে দেন।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...