নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   গোল টেবিল বৈঠকের পর নারায়ণগঞ্জ শহর কিছুটা যানজট ও হকার মুক্ত
নগরবাসীর স্বস্তি / গোল টেবিল বৈঠকের পর নারায়ণগঞ্জ শহর কিছুটা যানজট ও হকার মুক্ত
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ প্রশাসন আইনশৃংখলা বাহিনী ও জনপ্রতিনিধিদের নিয়ে প্রেস ক্লাবের গোল টেবিল বৈঠকের পর শহরে যানজট নেই। পাশাপাশি সড়কের ফুটপাতও হকার মুক্ত হতে শুরু করেছে। সকাল থেকে শহরের প্রধান সড়ক বঙ্গবন্ধু সড়কে যাত্রীবাহি যানবাহন চলাচল করেছে আগের তুলনায় কম। এ কারনে ২ নং রেল গেইট থেকে চাষাঢ়া পর্যন্ত তেমন যানজট সৃস্টি হয়নি। জনসাধারণ নির্বিগ্নে যানজটমুক্ত পরিবেশে সড়কে চলাচল করেছে।

অপর দিকে বঙ্গবন্ধু সড়কের ফুটপাতে সকাল থেকে বিকেল পর্যন্ত হকার মুক্ত ছিল। পরে দুএকটি দোকান বসালেও পুলিশের ভয়ে দোকান সড়িয়ে নেন। গত ৩ ফেব্রুয়ারী দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের আয়োজনে সেলিম ওসমান, আইভী, শামীম ওসমান সহ জেলা প্রসাসন, পুলিশ প্রসান, ট্রাফিক পুলিশ, বিআরটিএ ব্যাবসায়ী নেতৃবৃন্দের সমন্বয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সভায় সকলে এক মতে ঐক্য বদ্ধ হয়ে যানজটমুক্ত শহর ও হকারমুক্ত ফুটপাত দখলমুক্ত করার সিদ্ধান্ত গ্রহন করেন। এ বিষয়ে নগরবাসির অনেকেই বলেছেন, এতদিন পর একটি ভাল উদ্যোগ নেওয়া হলো । এ ভাবে সকলে ঐক্যবদ্ধ হয়ে কোন কাজ করলে তা সফল হবে। আমরা চাই শহর যানজটমুক্ত ও হকার মুক্ত ফুটপাত হবে। যেন নগরবাসি সাচ্ছন্দ্যে চলাচল করতে পারে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...