নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   মহাসড়কে উচ্ছেদ অভিযানে স্বজন প্রীতির অভিযোগ
স্বজনপ্রীতি / মহাসড়কে উচ্ছেদ অভিযানে স্বজন প্রীতির অভিযোগ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪

নিজাম উদ্দিন আহমেদ, রূপগঞ্জ প্রতিবেদকঃ ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জে ভুলতা-গাউছিয়া এলাকায় কাঁচাবাজার- ফুটপাত উচ্ছেদে এলাকাবাসীর মনে স্বস্তি ফিরলেও কিছু স্থাপনা উচ্ছেদ না করায় জনমনে অভিযোগ উঠেছে স্বজনপ্রীতির।৩ ফেব্রুয়ারী শনিবার মহাসড়কের যানজট নিরসন ও এলাকার শৃঙ্খলা রক্ষায় উপজেলা প্রশাসনের এই উচ্ছেদ অভিযান চালান। এসময় সহস্রাধিক দোকানপাট উচ্ছেদ করেন প্রশাসন। অভিযান শেষে সড়ক ও জনপথের উপর কিছু কিছু স্থাপনা দৃশ্যমান থাকায় এলাকাবাসীর মধ্যে স্বজনপ্রীতির অভিযোগ উঠে।অভিযানের পর ফুটপাত নিয়ে মার্কেট ব্যবসায়ী ও সাধারন মানুষের মধ্যে আলোচা ও সমালোচনা। ফুটপাত ও মহাসড়কের কাঁচাবাজার উচ্ছেদের পর অনেকে বলেন এলাকার সৌন্দর্য ফিরে আসছে কিন্তু এ সৌন্দর্য কত দিন থাকবে এটাও দেখার ব্যাপার।

চাঁদাবাজরা অনেক প্রভাবশালী, তারা আবারো প্রশাসনকে ম্যানেজ করে মহাসড়কে ফুটপাত বসাবে। মহাসড়েকে এবার আর ফুটপাত বসাতে পারবে না এমন মন্তব্য অনেকের। এলাকাবাসী সূত্রে জানা যায় এবার সর্বমহল সাথে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে নিয়ে অভিযান চালিয়েছে।জানা যায় উপজেলা পরিষদ, ভুলতা গাউছিয়া এলাকার ব্যবসায়ী মহল ও ফুটপাতের হকার নেতা ঐ এলাকার জনপ্রতিনিধিদের সাথে নিয়ে এক যৌথ আলোচনা করেন উপজেলা প্রশাসন। এর পরই মহাসড়কের ফুটপাত উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন।উচ্ছেদের পর মহাসড়ক ও ফুটপাতের দৃশ্য দেখে পথচারী ও এলাকাবাসী সন্তোষ প্রকাশ করে এবং সব সময়ই মহাসড়কের এরকম দৃশ্য দেখতে চায়।আওয়ামী লীগ নেতা সাত্তার চৌধুরী বলেন ফুটপাত ভেঙেছে মহাসড়ক ক্লিয়ার করছে সুন্দর হইছে এটা সঠিক কাজ করছে কিন্তু যে সকল স্থাপনা ভাঙ্গা হয়নি এটা কি তাহলে বিশেষ কোন গোষ্ঠীর প্রভাবের কারণে। আমার তো মনে হয় এটা স্বজনপ্রীতি করা হয়েছে অনতিবিলম্বে এ সকল স্থাপনা গুলো ভেঙ্গে দেয়া হোক।

এলাকার সচেতন মহল মনে করেন ভুলতা ফ্লাইওভার এলাকায় সৌন্দর্য স্থায়ী রাখতে ফ্লাইওভারের নিচের ডিভাইডারগুলোর রেলিং দিয়ে আটকাতে হবে।ডিভাইডারে রেলিং না থাকায় ফ্লাইওভারের গোড়ায় যত্রতত্র মল-মূত্র ও প্রসাব করে আসছে পথচারীসহ ফুটপাত ব্যবসায়ীরা। ডিভাইডারে মধ্যে জমানো মল-মুত্রের দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এলাকার পরিবেশ দূষণ হচ্ছে। এতে করে পথচারীরা অতিষ্ঠ। এই এলাকায় ডিভাইডার ও গোলাকান্দাইল গোল চত্বরে রেলিং হলে ফুটপাতের ভিতর কোন হকার বসতে পারবে না এতে করে এলাকার পরিবেশ ঠিক থাকবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...