নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   শীতলক্ষা নদী থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় মিলেছে
সনাক্ত / শীতলক্ষা নদী থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় মিলেছে
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪

বন্দর প্রতিবেদক ঃ সদর নৌথানা পুলিশ কর্তৃক শীতলক্ষা  থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা (৬০) বছরের এক বৃদ্ধর মৃতদেহের নাম পরিচয় পাওয়া গেছে। নিহতের নাম হলো সুরুজ মিয়া (৬০) সে নরসিংদী জেলার মনোহরদী থানার বড়চাঁপা এলাকার মৃত ইছাম উদ্দিন ওরফে আকন্দ মিয়ার ছেলে। এ ঘটনায় নিহতের ছেলে ওমর ফারুক বাদী হয়ে গত বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে বন্দর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। যার অপমৃত্যু মামলা নং – ৫।

এর আগে গত বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে বন্দর থানার একরামপুরস্থ আকিব সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন শীতলক্ষা নদী থেকে ওই মৃতদেহটি উদ্ধার করা হয়।

জানাগেছে, গত রোববার ( ১১ফেব্রুয়ারি) বাদ আছর নামাজের পর থেকে বৃদ্ধ সুরুজ মিয়া নিখোঁজ হয়। পরে গত( ১৫ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় এলাকাবাসী শীতলক্ষ্যা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞতনামা পুরুষের মৃতদেহ দেখতে পেয়ে সদর নৌথানা পুলিশকে সংবাদ দেয়। পরে পুলিশ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে হাজির হয়ে অজ্ঞাতনামা বৃদ্ধ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলার হাসপাতালের মর্গে প্রেরণ করে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...