নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   পাইকপাড়ায় অস্ত্র তৈরির কারখানা দুটি অস্ত্রসহ ১ জন আটক
তৈরী করা হতো দেশীয় অস্ত্র / পাইকপাড়ায় অস্ত্র তৈরির কারখানা দুটি অস্ত্রসহ ১ জন আটক
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃনারায়ণগঞ্জে দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পর অভিযান চালিয়ে দুটি ‌দে‌শীয় রিভলবার, আস্ত্র তৈরীর সরঞ্জাম, কার্টুজ সহ মো: করিম মিয়া নামে একজনকে আটক করে জেলা গো‌য়েন্দা পু‌লিশ। বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের পাইকপাড়া শাহ সুজা রোড এলাকায় একটি বাড়িতে এ অভিযান চলে। সেখানে কবুতর পালনের আড়ালে অস্ত্র তৈরির কার্যক্রম পরিচালিত হত।করিম মিয়ার চাঁদপুরের হাইমচরের মহেষপুরের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে। ৯০ দশকের দিকে তিনি এখানে আসেন এবং বোনের বাসায় থাকতেন। তিনি কবুতর পালন করতেন।

অভিযানে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা, সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেনসহ জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা অংশ নেন।এসময় দুটি অস্ত্র ছাড়াও একটি ওয়ান শ্যুটার গানের (দেশীয় একনলা বন্দুক) পাইপের অংশ, একটা কার্তুজ শর্টগানের গুলিসহ অন্যান্য দেশীয় রিভলবার ও পাইপগান তৈরির প্রায় সব সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এগুলো তৈরি করতে ড্রিল মেশিন, কাটারও উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা বলেন, প্রায় ১ মাস আগে থেকে আমরা এটা নজরদারিতে রাখছিলাম। আজ বিকেলে অভিযান পরিচালনা করে এগুলো উদ্ধার ও একজনকে আটক করা হয়েছে। এর সাথে আর কারা জড়িত, এর ক্রেতা কারা খুঁজে বের করতে কাজ চলছে। দীর্ঘদিন ধরে তিনি হাতে তৈরি পিস্তল রিভলবার যখন যেমন চাহিদা তৈরি করে আসছিলেন এবং সাপ্লাই দেন।

তিনি আরো বলেন, আমরা আটককে জিজ্ঞাসাবাদ করে উনি এগুলোর যন্ত্রাংশ কোথা থেকে নিয়ে আসেন, কাকে কাকে অস্ত্র দেন, কারা ক্রেতা, কিভাবে বিক্রি হয়, কত টাকায় বিক্রি হয় জেনে আমরা পরবর্তীতে বিস্তারিত জানাব। উনি বলেছেন উনার সাথে আরো একজন আছে আমরা তাকে খুঁজে বের করতে চেষ্টা করছি। #

 

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...