নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   খেলাধূলা   সাফ জয়ী নারী ফুটবলার আঁখিকে শাহজাদপুরে সংবর্ধনা
সাফ জয়ী নারী ফুটবলার আঁখিকে শাহজাদপুরে সংবর্ধনা
  খেলাধূলা || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২

ঢাকা থেকে ছাদখোলা জিপে সিরাজগঞ্জের শাহজাদপুরে পৌঁছান সাফ জয়ী নারী ফুটবলার দলের ডিফেন্সের আঁখি খাতুন। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নিজ এলাকায় ফেরেন তিনি।

আঁখির বাড়ি ফেরার মুহূর্তকে স্মরণীয় করে রাখতে উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনার আয়োজন করা হয়। শাহজাদপুরে আসা মাত্রই মুহুর্মুহু স্লোগান আর ঢোলের বাদনে উৎসবমুখর পরিবেশে ফুলের শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয় তাকে।
সংবর্ধনা অনুষ্ঠানে সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য অধ্যাপক মেরিনা জাহান কবিতা বলেন, ‘নারীদের পথ চলা সহজ ছিল না। জীবনের সঙ্গে যুদ্ধ করে মেয়েরা আজ জয়ী হয়েছে। এই সাফল্যের যাত্রা সবে শুরু হলো, সেটি যেন থেমে না যায়। নারী খেলোয়াড়দের হাত ধরে একদিন বিশ্বজয় করবে বাংলাদেশ।’

তিনি আরও বলেন, ‘কঠোর পরিশ্রমের এই ধারা অব্যাহত রাখতে হবে। নারী ফুটবলারদের হাত ধরে ফুটবল দল আরও এগিয়ে যাবে ইনশাআল্লাহ।’

অনুষ্ঠানের আয়োজকরা জানিয়েছেন, নারীরা আমাদের গর্বিত ও সম্মানিত করেছেন। তাদের এই সাফল্যে যেন আগামীর প্রজন্মও উৎসাহিত হয়, সেজন্য এই আয়োজন করা হয়েছে।
ভক্তদের উদ্দেশ্যে আঁখি খাতুন বলেন, ‘খুব ভালো লাগছে, আজ খুশির দিন। সংবর্ধনা দেওয়ার জন্য ধন্যবাদ। কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। আপনারা পাশে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। আপনাদের সীমাহীন সমর্থন আগামী দিনেও আমার মনোবল দৃঢ় করবে।’

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...