নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   বকেয়া বেতন, হামলা, ছাঁটাই সহ ১২ দফা দাবিতে স্মারকলিপি প্রদান 
স্মারকলিপি / বকেয়া বেতন, হামলা, ছাঁটাই সহ ১২ দফা দাবিতে স্মারকলিপি প্রদান 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১১ মার্চ, ২০২৪
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ দুই মাসের বকেয়া বেতন পরিশোধ, শ্রমিকের উপর হামলাকারী সন্ত্রাসীদের শাস্তি ও ছাঁটাই-নির্যাতন বন্ধসহ ১২ দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে সাম্পান সুজ লিমিটেড শ্রমিকরা।
আজ ১০ মার্চ দুপুরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় ওই প্রতিষ্ঠানের কাছে দুই মাসের বকেয়া বেতন পরিশোধ, শ্রমিকের উপর হামলাকারী সন্ত্রাসীদের শাস্তি ও ছাঁটাই-নির্যাতন বন্ধসহ ১২ দফা দাবি জানানো হয়।
রবিবার ১০ মার্চ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,
এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের সমানে সংক্ষিপ্ত সমাবেশে কারখানার শ্রমিক মোবারক হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব,
গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি জামাল হোসেন, সাধারণ সম্পাদক এস এম কাদির, কাচঁপুর শিল্পাঞ্চল শাখার সহসভাপতি আনোয়ার খাঁন।
এসময় নেতৃবৃন্দরা বলেন, সিদ্ধিরগঞ্জে অবস্থিত সাম্পান সুজ লিমিটেড শ্রমিকরা ২ মাস যাবৎ বেতন পায় না। কারখানায় কখনও আইন মোতাবেক সাত কর্মদিবসে বেতন দেয় না। বেতন চাইলে অকথ্য গালিগালি, মারধর করে। কারখানার মালিক বাংলাদেশ শ্রম আইন মেনে কারখানা পরিচালনা করে না। সরকার ঘোষিত পাদুকা শিল্পের মজুরি গেজেট অনুযায়ী বেতন নির্ধারণ ও পরিশোধ করে না। শ্রম আইন অনুযায়ী চাকরি থেকে ইস্তফা বা রিজাইন দিলে র্সাভিস বেনিফিটের টাকা দেয় না। নারী শ্রমিকদের মাতৃত্বকালীন সবেতনে ছুটি দেয় না। কারখানায় শ্রমিক অসুস্থ হলে ছুটি বা চিকিৎসা মালিক করায় না এবং এমবিবিএস ডাক্তার রাখে না। শ্রম আইন না মেনে কথায়  কথায় শ্রমিকদের ছাটাঁই করে। ১৩ ফেব্রæয়ারি শ্রমিকরা মালিকের কাছে বেতন চাইতে গেলে কারখানায় মালিকের কর্মকর্তা ও বহিরাগতরা শ্রমিকদের মারধর করে। ৬ জন শ্রমিককে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
অভিযোগ দেয়া হলেও এখনও কাউকে গ্রেফতার করেনি। শ্রমিকদের ১২ দফা দাবি নিয়ে কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে কয়েকবার বসলেও মালিকরা কবে বেতন দিবে তা জানায়নি ও ন্যায্য দাবি বাস্তবায়ন করেনি।
নেতৃবৃন্দ আরও বলেন, শ্রমিকেরা সময়মতো বেতন না পাওয়ায় বাড়িভাড়া ও দোকান বাকি বিল পরিশোধ করতে পারছে না, সন্তানের শিক্ষার খরচ, পরিবারের চিকিৎসা ও অন্যান্য প্রয়োজন মেটাতে পারছে না। বাড়িওয়ালা, দোকানদার খারাপ আচরণ করছে শ্রমিকদের সাথে। নেতৃবৃন্দ সংকট নিরসনের জন্য জেলা প্রশাসক, কল-কারখানা  প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শিল্প পুলিশকে দ্রæত পদক্ষেপ নেওয়ার আহবান জানান। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...