নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   হুমায়ুন কবীরের অত্যাচার নির্যাতন ও মামলা থেকে বাঁচতে এলাকাবাসির মানববন্ধন 
মানববন্ধন / হুমায়ুন কবীরের অত্যাচার নির্যাতন ও মামলা থেকে বাঁচতে এলাকাবাসির মানববন্ধন 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১১ মার্চ, ২০২৪
আড়াইহাজার  প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জের আড়াইহাজার পাঁচটি সেচ প্রকল্পের আড়াইশ বিঘা জমির সেচ কাজ ৫ বছর ধরে বন্ধ রাখা, মসজিদের নামে ওয়াকফকৃত সম্পত্তি বিক্রি করে দেয়া, বিভিন্ন জনের পৈত্রিক ও খরিদকৃত সম্পত্তি বলপূর্বক জবরদখল করা, এলাকার নিরীহ লোকজনকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার প্রতিবাদে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের পূর্ব আতাদী গ্রামের হুমায়ুন কবীরের বিরুদ্ধে মানবন্ধন কর্মসূচী পালন করেছে এলাকার নিরীহ কৃষক ও জনসাধারণ। তারা হুমায়ুন কবীরের অত্যাচার নির্যাতন থেকে বাঁচতে সোমবার দুপুরে নিজ এলাকায় এ মানবন্ধন করেন।
জানা গেছে, ওই গ্রামের প্রায় আড়াইশ কৃষক মিলে এখন থেকে প্রায় ১৫ বছর আগে ”পূর্ব আতাদী কৃষক সমবায় সমিতি” গঠন করে সমিতির অর্থায়নে প্রায় আড়াইশ বিঘা জমি নিয়ে ৫টি সেচ মেশিন স্থাপন করে বোরো চাষ করতে থাকেন। কিন্তু ১০ বছর বোরো চাষ করার পর হঠাৎ করে গত পাঁচ বছর আগে সমিতির সভাপতি হুমায়ুন কবীর পেশি শক্তি খাটিয়ে কতিপয় সন্ত্রাসী প্রকৃতির লোককে ব্যবহার করে সেচ প্রকল্প গুলো বন্ধ করে দিয়ে মেশিন পত্র তার নিজ বাড়ীতে নিয়ে তালাবদ্ধ করে রাখেন। জমি গুলোতে অন্য কেউ নিজ উদ্যোগে সেচ মেশিন বসাতে চাইলে তাকেও তিনি মামলার ভয় দেখিয়ে বাধা প্রদান করেন।
তা ছাড়া উক্ত হুমায়ুন কবীর পূর্ব আতাদী জামে মসজিদের নামে সম্পত্তি ওয়াকফ করে নিয়ে জায়গাটি অন্যত্র বিক্রি করার জন্য  এরশাদ নামে এক ব্যাক্তির কাছ থেকে চার লাখ টাকায় বায়না নিয়ে জমিটি ওই ব্যাক্তির দখলে দিয়ে দেন। এ ব্যাপারে অভিযুক্ত হুমায়ুন কবীরের বড় ভাই আবুল হোসন জানান, এ সমস্ত বিষয় নিয়ে আমি প্রতিবাদ করায় হুমায়ুন কবির আমার নামে ১৭ টি মামলা দিয়েছে, আমার আপন ভাগ্নী জামাইয়ের নামে ৩১ টি মামলা দিয়েছে এবং উচিৎপুরা ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের বর্তমান সদস্য আল আমিনের নামেও ৬টি মামলা দিয়েছে। তা ছাড়া পুরো গ্রামের মানুষের নামে সে ১০৬টি মিথ্যা মামলা দায়ের করেছে।
ভুক্তভোগী ইউছুফ জানান, আমার ও অপর দুজনের কাছ থেকে মসজিদের নামে জায়গা ওয়াকফ করে নিয়ে মসজিদের মোতোয়াল্লী হুমায়ুন কবির ওই জায়গা অন্যত্র বিক্রি করে দিতে এরশাদ নামে একজনের কাছ থেকে বায়না করেছে। উচিৎপুরা বাজারের দর্জি দোকানের মালিক মোঃ ফরিদ জানান, আমার এক ওয়ারিশের কাছ থেকে তার প্রাপ্য আধা শতাংশ জায়গা খরিদ করে হুমায়ুন কবির আমাদের সকল ওয়ারিশদের ২৮ শতাংশ জায়গা জবরদখল করে নিয়েছে। এ ব্যাপারে ওই গ্রামের প্রায় দেড় শতাধীক কৃষক সম্মিলিত ভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহাম্মেদ এ বিষয়ে উপজেলা বিআরডিবি কর্মকর্তাকে প্রধান করে বিএডিসির উপ-সহকারী প্রকৌশলী সহ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠণ করেছেন।
বিষয়টি নিয়ে তদন্ত কমিটির সদস্য বিএডিসির আড়াইহাজারের উপ-সহকারী প্রকৌশলী সুশান্ত সাহা বলেন, ইউ এন ও মহোদয়ের নির্দেশে তদন্ত কমিটি কাজ করে যাচ্ছে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...