নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   ইন্টারনেট সরমঞ্জাম চুরি করে ৭ জন গ্রেপ্তার
চুরি / ইন্টারনেট সরমঞ্জাম চুরি করে ৭ জন গ্রেপ্তার
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১৬ মার্চ, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ বন্দরে ইন্টারনেট সরমঞ্জাম চুরি করে পালানোর সময় ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার সোনাকান্দা পানির ট্যাংকি এলাকার ফজল মিয়ার ছেলে রাকিব (৩৫) বন্দর আমিন আবাসিক এলাকার মৃত আবুল কাশেম মিয়ার ছেলে ইমন (২৪) সোনাকান্দা এনায়েতনগর এলাকার নারায়ণের ছেলে সঞ্জয় (২১) বন্দর রুপালী আবাসিক এলাকার আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে সজল (২৪) মদনগঞ্জ শান্তিনগর এলাকার মৃত দুলাল মিয়ার ছেলে হানিফ ওরফে মেয়র হানিফ (৪০) নবীগঞ্জ ইসলামবাগ এলাকার মৃত ওমর হোসেনের ছেলে হৃদয় (১৯)একই এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে আসিব (১৯)। গ্রেপ্তারকৃতদের শুক্রবার (১৫ মার্চ) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে ।

গত বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতে বন্দরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।  এর আগে গত বুধবার (১৩ মার্চ) রাত পৌনে ১২টায় বন্দর রুপালী আবাসিক এলাকার জন্ডিস গলি জনৈক আলম মিয়ার বিল্ডিংয়ের সামনে এ  চুরি ঘটনাটি ঘটে। এ ব্যাপারে ইন্টারনেট ব্যবসায়ী হাবিবুর রহমান গত বৃহস্পতিবার  বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ্য করে  ও আরো ৫/৬ জনকে অজ্ঞাত নামা আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং-১৯(৩)২৪ ধারা ৩৭৯/ ৪১১  পেনাল কোড -১৮৬০। জানাগেছে, বন্দর থানার শাহীমসজিদ এলাকার এম এ বাতেন মিয়ার ছেলে হাবিবুর রহমান মিয়া দীর্ঘ দিন ধরে বন্দরে রুপালী আবাসিক এলাকাসহ বিভিন্ন এলাকায় ইন্টারনেট ব্যবসা চালিয়ে আসছে।

গত বুধবার রাত পৌনে ১২ টায় বন্দর রুপালী আবাসিক এলাকার স্থানীয় জনতা চুরি প্রস্তুতি কালে ৪ পিছ অনু ইন্টারনেট ডিভাইস, ৪ পিছ নেটওয়ার্ক  সুইচসহ  ইমন, সঞ্জয়, সজলকে আটক করে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হলে পুলিশ মামলা দায়েরের রাতে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হানিফ,আমির,হৃদয় ও আসিবকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...