নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   জেলার খবর   ঈদের আগে বেতন ও পূর্ণ বোনাস পরিশোধের দাবিতে সমাবেশ-মিছিল 
সমাবেশ / ঈদের আগে বেতন ও পূর্ণ বোনাস পরিশোধের দাবিতে সমাবেশ-মিছিল 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ ঈদের আগে শ্রমিকদের বেতন ও পূর্ণ বোনাস পরিশোধ, ঢাকা ইউনাইটেড ও মোল্লা রি-রোলিং, শারমিন স্টিল মিলসসহ সকল বন্ধ কারখানা অবিলম্বে চালু এবং রি-রোলিং কারখানায় শ্রমিকদের নিয়োগপত্র-পরিচয়পত্রসহ শ্রম আইন বাস্তবায়নের দাবিতে রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট এর উদ্যোগে আজ বেলা ১১ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,
রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জামাল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খালেকুজ্জামান লিপন, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবু নাঈম খান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক এস এম কাদির প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, ঈদ আসলে বেতন বোনাস নিয়ে কারখানাগুলোতে সংকট তৈরি হয়। রি-রোলিং কারখানাগুলোতে মালিক শ্রমিকদের নিয়োগপত্র পরিচয়পত্র দেয় না। ফলে সেখানে কোন শ্রম আইন চলে না। এ সুযোগে মালিকরা শ্রমিকদের বোনাস থেকে বি ত করে। আইনের বাস্তবায়ন না থাকায় যেমন খুশি তেমন বোনাস দেয়া হয়। এমনকি অনেক কারখানায় বোনাসও দেয়া হয় না। শ্রমিকরা বোনাসের কথা বললে তার উপর নেমে আসে নির্যাতন। তাকে চাকরি পর্যন্ত হারাতে হয়। সরকারি প্রতিষ্ঠানে বেসিকের সমান বোনাস দেয়া হয়। অথচ যাদের উৎপাদনের কারণে দেশের চাকা ঘুরে তাদের ঠিকমতো বোনাস দেয়া হয় না। শ্রমিকদের সরকারি প্রতিষ্ঠানের মতো পূর্ণ বোনাস দিতে হবে। বেতন বোনাস নিয়ে মালিকদের গড়িমসির কারণে শিল্প এলাকায় যদি শ্রমিক অসন্তোষ তৈরি হয় তারজন্য মালিক ও প্রশাসন দায়ী থাকবে।
নেতৃবৃন্দ আরও বলেন, শ্যামপুরে অবস্থিত ঢাকা ইউনাইটেড রি-রোলিং মিলস ও মোল্লা স্টিল রি-রোলিং মিলস এবং সিদ্ধিরগঞ্জে অবস্থিত শারমিন স্টিল মিলস বেআইনিভাবে বন্ধ। কারখানা বন্ধ থাকায় শ্রমিকরা অনাহারে অর্ধাহাওে মানবেতর জীবনযাপন করছে। ঈদকে সামনে রেখে শ্রমিকরা পরিবার পরিজন নিয়ে দিশেহারা। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে অভিযোগ দিলেও এখনও সংকটের সমাধান হয়নি।
নেতৃবৃন্দ অবিলম্বে কারখানাগুলো চালু করা ঈদের আগে শ্রমিকের বোনাসসহ সকল পাওনাদি পরিশোধের দাবি করেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...