নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   শীর্ষ খবর   চাঁদার দাবিতে হামলা, ৬ লাখ টাকা লুট বঙ্গবন্ধুর ছবি ভাংচুর
এ কেমন বর্বরতা / চাঁদার দাবিতে হামলা, ৬ লাখ টাকা লুট বঙ্গবন্ধুর ছবি ভাংচুর
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ  বন্দরে দাবিকৃত ২ লাখ টাকা চাঁদা না পেয়ে আকিজ কোম্পানীর ঠিকাদার  আপন নামের এক ব্যবসায়িক অফিসে হামলা ভাংচুর তান্ডব চালিয়েছেরনি,রুবেল,সোহেল,আনোয়র,সেলিম,সম্রাট,রানা,সুজন,আফজাল,জাহাঙ্গীর,শাহনেওয়াজ ও অপুসহ ১৫/২০ জনের একটি সন্ত্রাসী দল। হামলাকারীরা ঠিকাদারী অফিসে থাকা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিসহ প্রায় ৩লাখ টাকার আসবাবপত্র ভাংচুর করে ক্যাশবাক্সে থাকা নগদ ৬ লাখ টাকা লুটে নেয়।  বৃহস্পতিবার (১৮ এপ্রিল)  বেলা সোয়া ২টায় বন্দরথানার দেউলি চৌড়াপাড়া এলাকাস্থ খন্দকার আমজাদ ট্রেডার্সে হামলার এ ঘটনাটি ঘটে।

এ ব্যাপারে ঠিকাদারের চাচাতো বোন বিনা বেগম বাদী হয়ে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। দেউলি চৌরাপাড়ার মৃত শফিউদ্দিন মিয়ার মেয়ে মোসাম্মৎ বিনা বেগম অভিযোগে উল্লেখ করেন, তার চাচাতো ভাই আপন দীর্ঘ দিন ধরে স্থানীয় আকিজ এসোসিয়েশন উন্নয়ন কাজের ঠিকাদারীর দায়িত্ব পায়। ঠিকাদারীত্বে ব্যর্থ হয়ে ওই এলাকার জাকির মিয়ার ছেলে রনি,রানা,মতিনের ছেলে রুবেল,সোহেল,বক্তারকান্দি এলাকার মৃত সিদ্দিকের ছেলে আনার,মিছির আলীর ছেলে জাহাঙ্গীর,আফজাল,নবীগঞ্জ এলাকার মুফা মিয়ার ছেলে সেলিম,সম্রাট,উত্তর নোয়াদ্দা এলাকার সালাউদ্দিনের ছেলে অপু,আনারের ছেলে সুজন ও নবীগঞ্জ এলাকার ফকির সেক্রেটারীর ছেলে শাহনেওয়াজনহ ১৫/২০জনের একটি সংঘবদ্ধ দল বেশ কিছুদিন ধরে ঠিকাদার আপনের কাছে চাঁদা দাবি করে আসছিল।

উল্লেখিতদের চাপ প্রয়োগে এক প্রকার বাধ্য হয়ে ৫০ হাজার টাকা চাঁদা দেন ঠিকাদার আপন। এর কিছুদিন না যেতেই তারা ফের ২লাখ টাকা চাঁদা দাবি করে। আপন টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে এ নিয়ে তাদের সঙ্গে আপনের কিছুটা মনোমালিন্যতা হয়। এর জের ধরে ১৮ এপ্রিল বৃহস্পতিবার বেলা সোয়া ২টায় উল্লেখিতরা দেশি-বিদেশী অস্ত্র-সস্ত্র নিয়ে আপনের ঠিকাদারী অফিসে হামলা চালায়। হামলাকারীরা অফিসে থাকা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিসহ প্রায় ৩লাখ টাকার আসবাবপত্র ভাংচুর করে ক্যাশবাক্সে থাকা নগদ ৬ লাখ টাকা লুটে নেয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...