নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   শীর্ষ খবর   বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ | শ্রমিক পুলিশ সংঘর্ষে আহত ৩০
বিসিক শিল্প নগরীতে / বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ | শ্রমিক পুলিশ সংঘর্ষে আহত ৩০
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসিক শিল্পনগরীতে অবন্তী কালার টেক্সটাইল ও গার্মেন্টসের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করলে শিল্প পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুপুর সাড়ে ১২ টা থেকে ১ টা পর্যন্ত এ সংঘর্ষে  পুলিশ ও শ্রমিকসহ অন্তত ৩০ জন আহত হয়েছে।শ্রমিকরা জানান, তারা ৩ মাসের বেতন -ঈদ বোনাস পাওনা আছে।

একাধিকবার আশ্বাস দিলেও মালিকপক্ষ তা পরিশোধ করে নাই। সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে গিয়ে ফ্যাক্টরি বন্ধ দেখতে পায়। ম্যানেজমেন্টের সাথে এ নিয়ে কথা বলতে গেলে শ্রমিকদের ফ্যাক্টরি থেকে বের করে দেয়া হয়। শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে পঞ্চবটী -মুক্তারপুর সড়ক অবরোধ করে। এ সময়ে তারা রাস্তায় বিদ্যুৎতের খুঁটি ফেলে ও টেবিলে আগুন ধরিয়ে বিক্ষোভ করে। ঘটনাস্থলে শিল্প পুলিশের জলকামান নিয়ে গেলে উত্তেজিত শ্রমিকরা তা ভাংচুর করে।

শিল্প পুলিশ রাবার বুলেট ছুঁড়লে শ্রমিকরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় শিল্প পুলিশ টিয়ারসেল ছুড়লে শ্রমিকরা কিছুটা পিছু হটলেও পুলিশের দিকে ঢিল ছুড়তে থাকে। পরে ফতুল্লা মডেল থানা পুলিশ এসে শ্রমিকদের শান্ত হওয়ার আহবান জানান। পরে বেতন -ভাতা নিয়ে মালিকপক্ষের সাথে আলোচনার আশ্বাসে শান্ত হয় শ্রমিকরা। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...