নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক   |   সেবা দিবস ৩৭ তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় অধ্যাপক ইব্রাহিমকে শ্রদ্ধার সাথে স্নরণ    |   রামগোবিন্দ গাঁও সমাজে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত   |   আইন নিজের হাতে তুলে নিবেন না – ওসি সাজেদুর রহমান   |   বিএনপির ৪৮ প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির আনন্দ র‍্যালিতে সেন্টুর যোগদান   |   বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর বিনপির বর্ণাঢ্য র‍্যালী   |   সোনারগাঁও জাদুঘর ক্ষতিগ্রস্তের হাত থেকে রক্ষা ও তদন্তের দাবিতে মানববন্ধন   |   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত   |   প্রতারক চক্রের ফাঁদে আপন ভাইকে মামলায় ফাঁসালো অপর ভাই    |   সূর্য সৈনিক বীর মুক্তিযোদ্ধা জিয়াবুর হোসেন আর নেই   |   প্রয়াত সাংবাদিকদের স্মরণে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের মিলাদ ও দোয়া   |   রূপগঞ্জে অটো রাইস মিলে ব্রয়লার বিস্ফোরণে ২ শ্রমিক দগ্ধ    |   কঠিন সময় পার হয়ে দায়িত্বে আসা সরকারকে টিকিয়ে রাখতে হবে – এমপি আবুল কালাম   |   মা-বোনেরা আন্দোলন করে মাদক ব্যাবসায়ীদের জিমখানা থেকে উচ্ছেদ করেছে – বিভা হাসান   |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান
 প্রচ্ছদ   শীর্ষ খবর   বিসিবি নির্বাচনে পরিচালক পদে বিপুল ভোটে জয়ী হলেন মাসুদুজ্জামান
অ ভি ন ন্দ ন / বিসিবি নির্বাচনে পরিচালক পদে বিপুল ভোটে জয়ী হলেন মাসুদুজ্জামান
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচনে ২০২৬ পরিচালক পদে বিপুল ভোটে জয়ী হয়েছেন নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান মাসুদ। নির্বাচনে ৭৪ ভোটের মধ্যে ৭০ ভোট পেয়ে নির্বাচিত মাসুদুজ্জামান নির্বাচিত হওয়ায় ক্রীড়া সংগঠন সহ বিভিন্ন মহলের নেতৃবৃন্দ ও বিশিষ্টজনরা তাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।

রোববার ৭ জুন বিসিবি কার্যালয়ে সকাল ১০টায় শুরু হয় বিসিবি’র পরিচালনা পর্ষদের ভোট গ্রহন । এরপর সন্ধ্যা ৬টার দিকে ফলাফল ঘোষণা করা হয় ।
তিনি বর্তমানে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি ক্রীড়া সংগঠক হিসেবে ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
নির্বাচন ও ক্যাটাগরির বিস্তারিত:
ক্যাটাগরি: মাসুদুজ্জামান বিসিবির ক্যাটাগরি-২ (ঢাকা মেট্রোপলিটন ক্লাব প্রতিনিধি) থেকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতিনিধি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।
মোট আসন: এবারের বিসিবি নির্বাচনে ৩টি ক্যাটাগরিতে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন।
প্রতিদ্বন্দ্বিতা: ক্যাটাগরি-২ এ মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, যার মধ্যে থেকে ১২ জন পরিচালক পদে নির্বাচিত হয়েছেন।
ক্লাব ক্যাটাগরি (ক্যাটাগরি-২) থেকে নির্বাচিত অন্যান্য
পরিচালকরা:
মাসুদুজ্জামান ছাড়াও এই ক্যাটাগরি থেকে যারা পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন, তারা হলেন: তামিম ইকবাল, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা. মাহবুব শামীম ও সাকেফ আহমেদ সালাম।
বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন ২০২৬
তামিম সভাপতি, পরিচালক হলেন যে ২৫ জন
সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে বিসিবি’র পরিচালক নির্বাচিত হওয়ার পর ২৫ জন বোর্ড সদস্যের ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল। এছাড়া বোর্ডের সহসভাপতি নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা।
নির্বাচিত হয়ে বিসিবি কার্যালয়ে উপস্থিত হয়ে সভাপতির দায়িত্বভার বুঝে নেন তামিম ইকবাল।
উল্লেখ্য, বিসিবি’র ২৫ সদস্যের বোর্ডে তিনটি ক্যাটাগরি থেকে ২৩ জন পরিচালক নির্বাচিত হন এবং বাকি ২ জন জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক মনোনীত হন। জেলা-বিভাগের প্রতিনিধিত্বকারী ১০ জন পরিচালক আসেন ক্যাটাগরি ১ থেকে।
অন্যদিকে, ক্যাটাগরি ২ থেকে নির্বাচিত হন বিভিন্ন ক্লাবকে প্রতিনিধিত্বকারী পরিচালকরা এবং তাদের সংখ্যা ১২। এছাড়া ক্যাটাগরি-৩, অর্থাৎ বিশেষ সংস্থা এবং সাবেক ক্রিকেটারদের মধ্য থেকে নির্বাচিত হন ১ জন পরিচালক। এর পাশাপাশি ২ জন পরিচালক জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়ন পেয়ে বোর্ডে যুক্ত হন।
কোন ক্যাটাগরিতে কারা হলেন বিসিবি পরিচালক?
এবার ক্যাটাগরি ১ থেকে ১০ পরিচালকের মধ্যে ৭ জন আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে এই ক্যাটাগরিতে আজ ভোট হয়েছে কেবল ৩ জন পরিচালক নির্বাচনের জন্য। এই ৩ জন হলেন:  বরিশাল বিভাগ থেকে মিজানুর রহমান এবং খুলনা বিভাগ থেকে শান্তনু ইসলাম সুমিত ও শফিকুল আলম তুহিন।
এই বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত ৭ পরিচালক হলেন:
আব্দুল কাইয়ুম চৌধুরী (সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা), মীর শাকরুল আলম সীমান্ত (বগুড়া জেলা ক্রীড়া সংস্থা), মির্জা ফয়সাল আমিন (ঠাঁকুরগাও জেলা ক্রীড়া সংস্থা), সাইদ বিন জামান( ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা), এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ(জামালপুর জেলা ক্রীড়া সংস্থা), মিনহাজুল আবেদীন নান্নু( চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা), মঈন উদ্দিন চৌধুরী ( লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থা)
ক্যাটাগরি-২
এই ক্যাটাগরিতে আজ বিভিন্ন ক্লাবের প্রতিনিধিত্বকারী ১২ জন পরিচালক নির্বাচিত হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন তামিম ইকবালও। সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে তিনি পরিচালক নির্বাচিত হন। এই ক্যাটাগরিতে নির্বাচিত পরিচালকরা হলেন:
১.তামিম ইকবাল (ওল্ড ডিওএইচএস)
২.ফাহিম সিনহা (আবাহনী)|
৩.রফিকুল ইসলাম বাবু ( ইন্দিরা রোড ক্রীড়া চক্র)
৪.মির্জা ইয়সির আব্বাস (আজাদ স্পোর্টিং ক্লাব)
৫.সাঈদ ইব্রাহিম আহমেদ (ফেয়ার ফাইটার্স)
৬.ইসরাফিল খসরু (এক্সিউম ক্রিকেটার্স)|
৭.মাসুদুজ্জামান (মোহমেডান)
৮.শাহনিয়ান তানিম  (মেরিনার ইয়াংস ক্লাব)
৯.আসিফ রাব্বানি (শাইনপুকুর)
১০.ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক (ধানমন্ডি স্পোর্টস ক্লাব)
১১.প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম (ওয়ান্ডারারার্স ক্লাব)
১২. সফিক আহমেদ সালাম ( পূর্বাচল স্পোর্টিং ক্লাব)
ক্যাটাগরি-৩
ক্যাটাগরি ৩ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কাউন্সিলর)
জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক
জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক মনোনীত দুই পরিচালক হলেন শেখ মোহাম্মদ রহুল আমিন ও সরফরাজ আহমেদ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...