নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   শীর্ষ খবর   রূপগঞ্জের বিভিন্ন হাট বাজারে মরা গরুর মাংস বিক্রির অভিযোগ
ছাড় দেওয়া হবে না ইউএনও / রূপগঞ্জের বিভিন্ন হাট বাজারে মরা গরুর মাংস বিক্রির অভিযোগ
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

রূপগঞ্জ প্রতিনিধিঃ রূপগঞ্জের একটি অসাধু কশাই চক্র বিভিন্ন এলাকা থেকে নামেমাত্র টাকা দিয়ে অসুস্থ ও মরা গরু জবাই দিয়ে বিভিন্ন হাট বাজারে সেই মরা ও অসুস্থ্ গরুর মাংস বিক্রি করে আসছে বলে অভিযোগ উঠেছে । ৭ মার্চ বৃহস্পতিবার ভোর ৫ টায় এমনই একটা ঘটনা ঘটেছিলো ভুলতা গাউছিয়া এলাকার তাঁত বাজার কশাই পট্টি বন্যা কশাইর দোকানে। জানা যায় কশাই বন্যা উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের মাহনা এলাকার মৃত জয়নাল কশাইর ছেলে।

সে রূপগঞ্জের বিভিন্ন এলাকার গরুর ফার্মের কর্মচারী ও গ্রামে গ্রামে রাখা কিছু অসাধু ব্যক্তির সাথে নিয়মিত যোগাযোগ রেখে ওই সকল ফার্মের অসুস্থ ও মরা গরু অল্প টাকায় ক্রয় করে ওখান থেকেই চামড়া ছুলে রূপগঞ্জসহ আশপাশের এলাকার বিভিন্ন হাটবাজারে এই গরুর মাংস বিক্রি করে আসছে বলে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে।এ ব্যাপারে তাঁত বাজারে এলাকার মাংস বিক্রেতা শাহাজাহান কশাই জানান, আমরা তিন চার গরু ব্যবসায়ী গরু জবাই দিলেও বাকিরা বিভিন্ন এলাকা থেকে মাংস এনে বিক্রি করে আসছে। আমরা এর বিষয়ে কিছু জানি না। তবে ৭ মার্চ বৃহস্পতিবার সকালে এমন অভিযোগ পেয়ে অনেকে ঘটনাস্থলে উপস্থিত হন। এসময় গোলাকান্দাইল ইউনিয়ন যুবলীগ সহ-সভাপতি মিজানুর রহমানও উপস্থিত হয় এবং অভিযোগ পেয়ে মার্কেট মালিকদের সাথে নিয়ে বন্যা কশাইয়ের মাংসের দোকানটি বন্ধ করা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও পদক্ষেপ নেওয়া হয়।

এ ব্যাপারে মার্কেট কর্তৃপক্ষ কসাইদের কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি আরো বলেন যদি বন্যা কসাই এরকম কোন কাজ করে থাকে এবং তার সত্যতা মিলে তাহলে তাকে মার্কেট থেকে সরিয়ে দেওয়া হবে। কসাইদের বিরুদ্ধে অভিযোগ মার্কেটের সুনাম রক্ষায় তাদেরকে মার্কেট থেকে বের করে দেওয়া হবে। এ বিষয়ে মার্কেটের অনেকের অভিযোগ কশাই বন্যা এর আগেও তাঁতবাজারে মরা গরুর মাংস বিক্রি করে আলোচনায় আসে। সুত্রে জানা য়ায় এখানে ইন্ডিয়ান মাংসও বিক্রি হয়ে আসছে।এ ব্যাপারে নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল বলেন এ ব্যাপারটা আমার জানা নাই। অভিযোগ পাওয়া গেলে তাদেরকে আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে কোন ছাড় হবে না। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...