নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   আজিজুল হক রহঃ এর ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   শীর্ষ খবর   প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে অস্থান নেয়ায় মাকসুদকে গনরায় দিয়েছে বন্দরবাসী
দাপটে বিজয় / প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে অস্থান নেয়ায় মাকসুদকে গনরায় দিয়েছে বন্দরবাসী
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের প্রভাবশালী এমপি পরিবার, জেলা ও উপজেলা আওয়ামীলীগের সর্বোচ্চ শক্তির বিরুদ্ধে অবস্থান নিয়ে ১৫০৩৫ ভোট বেশী পেয়ে নানা ঘটনায় আলোচিত ও সমালোচিত সেই মাকসুদ হোসেন বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা এমএ রশীদ পেয়েছেন ১৪৮৩৮ ভোট। সূত্র মতে, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে মাকসুদ হোসেন মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থাকাবস্থায় বন্দর উপজেলা নির্বাচনে অংশ নিয়ে প্রচার প্রচারণা শুরু করেন। নির্বাচনী প্রচারণায় উপজেলাবাসীর মধ্যে ব্যপক সাড়া পেয়ে মাকসুদ হোসেন সুবিধাজনক অবস্থান তৈরী হয়।

এ ধারাবাহিকতায় বীরমুক্তিযোদ্ধা এমএ রশীদকে একক প্রার্থী ঘোষণা করে মাকসুদ হোসেনের বিরুদ্ধে অবস্থান নেয় বন্দর উপজেলার কলাগাছিয়া, বন্দর, মুছাপুর, ধামগড় ও মদনপুর ইউনিয়ন পরিষদ ৪ চেয়ারম্যান সহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন । তারপর থেকে শুরু হয় এমপি সেলিম ওসমান বন্দরে কয়েকটি অনুষ্ঠানে বক্তব্যে মাকসুদ হোসেনকে রাজাকার পূত্র বলে নির্বাচন থেকে সরে দাঁড়াতে নানা হুমকিদমকি দেন। এমপি সেলিম ওসমানের নির্দেশনাকে চেলেঞ্জ ছুড়ে মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে পদ ত্যাগ করে জনগনের ভোটাধিকার ফিরে আনতে পুরোদমে নির্বাচনী মাঠে নামায় মাকসুদ হোসেনকেই বেঁচে নিয়েছেন বন্দরবাসী। নারায়ণগঞ্জের এমপি পরিবারের বিরুদ্ধে অস্থান নেয়ায় মাকসুদ হোসেনকে গোপন ব্যালটের মাধ্যমে গনরায় দিয়েছে বন্দরবাসী।
এছাড়াও মাকসুদ হোসেন পূর্ব পূরুষ তার পিতা মরহুম এমএ রফিক পাকিস্তান আমল থেকে আমৃত্যু পর্যন্ত ধামগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিলেন। বড় ভাই আনোয়ার হোসেন শাহ মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি মারা যাওয়ার পর মাকসুদ হোসেন উপ নির্বাচনে মুছাপুর ইউনিয়ন পরিষদে টানা তিনবার চেয়ারম্যান নির্বাচিত হন।

পাকিস্তান আমল থেকে জনপ্রতিনিধিত্বের তালিকায় থাকায়, পরিবারিক এ ঐতিহ্যকে কাজে লাগিয়ে ইউনিয়ন থেকে উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান নির্বাচিত হন মাকসুদ হোসেন। তিনি পেয়েছেন ২৯,৮৭৩ ভোট।
ইতিপূর্বে বন্দরউত্তরাঞ্চল থেকে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে কেউ বিজয়ী হতে পারেনি। পঞ্চম উপজেলা নির্বাচনে বীরমুক্তিযোদ্ধা এমএ রশীদ
বিনা ভোটে। এবারের নির্বাচনে গনরায়ে মাকসুদ হোসেন নির্বাচনে নির্বাচিত হওয়ায় ইতিহাস রচনা করেন ।
ভাইস চেয়ারম্যান পদে মাইক প্রতীকের মো. আলমগীর ১৭ হাজার ৬০৬ ভোট পেয় নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু। সানু পেয়েছেন ১৭ হাজার ১ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সালিনা হোসেন শান্তা ফুটবল প্রতীকে ২৯৪৫৩ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এড. মাহমুদা আক্তার কলস প্রতীকে পেয়েছেন ২৬২৮৪ ভোট।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...