নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   শীর্ষ খবর   বাবুরাইল খেলার মাঠ দখলে তদন্ত করে ব্যাবস্থাগ্রহনের নির্দেশ দিলেন পুলিশ সুপার
অবৈধ দখলরোধে অভিযোগ / বাবুরাইল খেলার মাঠ দখলে তদন্ত করে ব্যাবস্থাগ্রহনের নির্দেশ দিলেন পুলিশ সুপার
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

হাসান উল রাকিব – নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জে ১ নং বাবুরাইল লেক সংলগ্ন খেলার মাঠ ( সাবকে রেলওয়ের ডাম্পিং জমি) খেলার মাঠটি অবৈধ দখল কারা ভূমিদস্যুদের বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যাবস্থাগ্রহনের জন্য জেলা পুলিস সুপারের বরাবর অভিযোগ করা হয়েছে। একই অভিযোগপত্রের অনুলিপি জেলা প্রশাসক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র বরাবর প্রদান করা হয়েছে। বুধবার ১৫ মে দুপুরে ১ নং বাবুরাইল মাঠ রক্ষা কমিটির নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ পুলিশ সুপার বরাবর লিখিত ভাবে এ অভিযোগ করেন। এসময় পুলিশ সুপার মাঠ রক্ষা কমিটির নেতৃবৃন্দ সাথে আলোচনা করেন এবং এ বিষয়টি তদন্ত করে ব্যাবস্থা গ্রহনের জন্য নারায়ণগঞ্জ থানা পুলিশকে নির্দেশ প্রদান করেন।

এসময় ১ নং বাবুরাইল মাঠ রক্ষা কমিটির সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৬ , ১৭ , ১৮ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর সাবেক প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা,
কমিটির সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা আদালতের সাবেক পি পি মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান, কমিটির প্রধান উপদেষ্টা ও আমরা নারায়ণগঞ্জবাসি সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা হাজ্বী নূর উদ্দিন,

নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এডঃ এবি সিদ্দিক, নাগরিক কমিটির সহ সভাপতি ও কমিটির উপদেষ্টা সানোয়ার তালুকদার, কমিটির অর্থ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিথ ছিলেন।

অভিযোগ পত্রটি হুবহুব তুলে ধরা হলো ——–

বিষয় : ১ নং বাবুরাইল খেলার মাঠ অবৈধভাবে দখলের পায়তারা প্রসঙ্গে

জনাব সবিনয় নিবেদন এই যে , আমরা নিম্নস্বাক্ষরকারীগন মাঠ রক্ষা কমিটির সভাপতি আফসানা আফরোজ বিভা ( সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১৬ , ১৭ , ১৮ নং ওয়ার্ড নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ) ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান ( সাবেক পি পি নারায়ণগঞ্জ জেলা আদালত ) , ১ নং বাবুরাইল লেক সংলগ্ন রেলওয়ের উন্মুক্ত জায়গাটি খেলার মাঠ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে । বেশকিছুদিন যাবৎ উক্ত খেলার মাঠটি অবৈধভাবে দখল করার জন্য গুটি কয়েক মালিক নামধারী অসাধু ভূমিখেকোরা বিভিন্ন পন্থায় পায়তারা করছে । তাদের মধ্যে খোকন , পিতা : মৃত সিরাজুল ইসলাম , সাং- আমহাট্টা জন্মার পাড় , ১৭ নং ওয়ার্ড নারায়ণগঞ্জ অন্যতম । খোকন রাতের অন্ধকারে জায়গা দখল করে ইটের গাথনি দিয়ে জায়গা দখল করে আসছে । আমরা লোক মারফতে তাকে একাধিকবার বাধা প্রদান করেছি কিন্তু তারপরেও সে গোপনে গোপনে চতুর্দিকে টিনের বেড়া দিয়ে রুম নির্মাণ কাজ চলমান রেখেছে । তার গ্রহন কর্মকাণ্ডে মাঠ কমিটি বিব্রত অবস্থায় আছে । তার গোড়ামির কারনে যেকোন সময় যেকোন অনাকাঙ্খিত দুর্ঘটনা বা রক্তক্ষয়ি সংঘর্ষ ঘটতে পারে । অতএব মহোদয়ের নিকট বিশেষ আরজ এই যে , সার্বিক পরিস্থিতি বিবেচনা করে অবৈধ দখল রোধকল্পে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সামাজিক অস্থিরতারোধে আপনার সুদৃষ্টি কার্যকরি ব্যবস্থা গ্রহনের জন্য পদক্ষেপ কামনা করছি ।

অনুলিপি মাননীয় মেয়র কার্যকরি ব্যবস্থা গ্রহনের নিমিত্তে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন
( ২ ) জেলা প্রশাসক নারায়ণগঞ্জ জেলা।

স্বাক্ষর—-
নিম্নস্বাক্ষরকারীগন মাঠ রক্ষা কমিটির সভাপতি আফসানা আফরোজ বিভা ( সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১৬ , ১৭ , ১৮ নং ওয়ার্ড নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ) ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান, সাবেক পি পি নারায়ণগঞ্জ জেলা আদালত। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...