নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা
 প্রচ্ছদ   জেলার খবর   বন্দরে জাপা নেতা সুমন প্রধানের বিরোদ্ধে জমি দখলের অভিযোগ
দখল / বন্দরে জাপা নেতা সুমন প্রধানের বিরোদ্ধে জমি দখলের অভিযোগ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১৮ মে, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জ জেলা জাতীয়পার্টির সহ সাংগঠনিক সম্পাদক সুমন প্রধানের বিরোদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ করেছেন কলাগাছিয়া ইউনিয়ন বুরুন্দী এলাকার শামসুল হক নামে এক কৃষক। এ ব্যাপারে  শুক্রবার ১৭  মে দুপুরে কৃষক শামসুল হক বাদী হয়ে জাপা নেতা সুমন প্রধানসহ কয়েকজনকে আসামী করে বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানা যায়,কলাগাছিয়া ইউনিয়ন বুরুন্দী গ্রামের মৃত হারেজ আলী প্রধানের ছেলে শামসুল হক পেশায় একজন কৃষক। বেশকিছুদিন যাবৎ কৃষক শামসুল হককে একই এলাকার মৃত মোস্তফা মিয়ার ছেলে সুমন প্রধানের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলছিল।

এরই জের ধরে সুমন প্রধান ও তার সহযোগী রাসেল,শামীম,আফতাব ও উজ্জল সরদার মিলে একাধিকবার কৃষক শামসুল হকের সম্পত্তী জোরপূর্বক বেদখল করবে বলে হুমকি ধামকি দিয়ে আসছিল। এমনকি ওই কৃষক শামসুল হক ও তার ছেলে রিয়াজুল হককে  প্রান নাশ ঘটাবে বলে হুংকার দেয়। এরই ধারাবাহিকতায় গত ১৫ মে রাত ৮টার দিকে জাপা নেতা সুমন প্রধান ৭/৮ জনের একটি সন্ত্রাসী বাহিনী নিয়ে কৃষক শামসুল হকের বাড়ির উঠানে এসে অকথ্য ভাষায় গালমন্দ করে।

কৃষকের ছেলে রিয়াজুল হক প্রতিবাদ করলে তার স্ত্রী ও পুত্রবধুসহ পরিবারের সবাইকে সুমন প্রধান ও তার লোকজন মারধর করিয়া বেদম প্রহার করে। এবং সম্পত্তী ছেড়ে না দিলে জোরপূর্বক দখল করিয়া প্রানে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...