নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   স্বাস্থ্য   নারায়ণগঞ্জে শিশুদের কোভিড টিকা কর্মসূচি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ জার্মান প্রতিনিধি দলের
নারায়ণগঞ্জে শিশুদের কোভিড টিকা কর্মসূচি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ জার্মান প্রতিনিধি দলের
  স্বাস্থ্য || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জে শিশুদের কোভিড-১৯ এর টিকাপ্রদান কর্মসূচি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন জার্মান সরকারের একটি প্রতিনিধি দল। সোমবার সকালে সদর উপজেলার নিউক্লিয়াস স্কুল ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে চলমান টিকাপ্রদান কর্মসূচি পরিদর্শন করেন তারা৷ প্রতিনিধি দলে ছিলেন জার্মান সরকারের বাংলাদেশ ডেস্কের প্রতিনিধি মারিও জিওরি, জার্মান অ্যাম্বাসির পলিটিক্যাল, প্রেস অ্যান্ড কালচারাল সেকশনের হান্না স্কিমফ, ডেপুটি হেড অব মিশন জেন-রোল্ড জেনোস্কি, হাসপাতালে টিকাপ্রদান কর্মসূচি পরিদর্শের সময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক তোফাজ্জল হোসেন, জেলা সিভিল সার্জন ডা. মুশিউর রহমান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শেখ মোস্তফা আলী, নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শেখ ফরহাদ, ইউনিসেফের স্বাস্থ্য বিষয়ক প্রধান মায়া ভেনডেন্যান্ট, এলিসা কর্টেস গিল, ডা. রিয়াদ মাহমুদ, ডা. ফারহানা রহমান প্রমুখ। জার্মান প্রতিনিধি দল প্রথমে নারায়ণগঞ্জ সদর উপজেলার নিউক্লিয়াস স্কুলে শিশুদের টিকাপ্রদান কর্মসূচি পর্যবেক্ষন করেন।পরে টিকাপ্রদানকারী, স্বেচ্ছাসেবক, হাসপাতালের পরিচালকসহ সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন জার্মান সরকারের প্রতিনিধি দল৷ তারা নারায়ণগঞ্জে টিকাপ্রদান কর্মসূচি পর্যবেক্ষন করে সন্তোষ প্রকাশ করেন৷ এই কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান, জেলা সিভিল সার্জন মুশিউর রহমান সাংবাদিকদের বলেন, দেশের চল্লিশটি জেলায় ৫-১১ বছর বয়সী শিশুদের টিকাপ্রদানে সহযোগিতা করেছে জার্মান সরকার ও ইউনিসেফ৷ তাদের একটি প্রতিনিধি দল নারায়ণগঞ্জের কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...