নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   শীর্ষ খবর   ধর্ম-বর্ণ ব্যাবসায়ী সকলের নিরাপত্তা নিশ্চিতে মানবঢাল হয়ে নজির স্থাপন করুন – তারেক রহমান
সমাবেশ / ধর্ম-বর্ণ ব্যাবসায়ী সকলের নিরাপত্তা নিশ্চিতে মানবঢাল হয়ে নজির স্থাপন করুন – তারেক রহমান
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, স্বৈরাচার হাসিনার পতনের পর একটি কুচক্রি মহল দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়। তাই বিএনপির সব নেতাকর্মী ও দেশের গণতান্ত্রিক দলকে পাহারায় বসাতে হবে। ধর্ম-বর্ণ পরিচয়ের কারণে কেউ যেন নিরাপত্তাহীনতায় না ভোগে, তা নিশ্চিন্ত করতে হবে।
আজ বুধবার (৭ আগস্ট) দুপুরে নয়পল্টনে বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশে ভার্চ্যুয়াল বক্তব্যে তারেক রহমান এ কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন বলেন, দেশে সাধারণ মানুষ ও ছাত্রজনতার বিপ্লবের মাধ্যমে স্বৈরাচার হাসিনার পতন হয়েছে। এ বিজয়কে চূড়ান্ত রূপ দিতে হলে দেশের মানুষকে নিরাপত্তা দিতে হবে। যারা দুর্বৃত্ত লুটতরাজ তাদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। প্রতিটি পাড়ায় মহল্লায় মুসলিম, হিন্দু, খ্রিষ্টানসহ সবার নিরাপত্তার দায়িত্ব পালন করতে হবে।
তারেক রহমান আরও বলেন, সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক দলের কাছে ক্ষমতা অতি দ্রুত সময়ে ফিরে নিয়ে আসতে হবে।
সারা দেশের বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, সারা দেশে বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন, তারা জনগণের নিরাপত্তায় এগিয়ে আসুন। যার যেমনই বিশ্বাস হোক না কেনো, তাদের নিরাপত্তার দায়িত্ব আপনারা নেবেন। বুক পেতে জনগণকে রক্ষা করবেন।
এর আগে নয়াপল্টনে আজ দুপুর ২টা ৪০ মিনিটের দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু হয় পবিত্র কোরআন তিলাওয়াত পাঠের মাধ্যমে। সমাবেশের প্রধান অতিথির বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। সমাবেশ সঞ্চালনা করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...