নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   আজিজুল হক রহঃ এর ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   মহানগর   সাংবাদিক দিলীপের বিরুদ্ধে অপপ্রচার টিভি এসোসিয়েশনের নিন্দা  প্রতিবাদ
প্রতিবাদ / সাংবাদিক দিলীপের বিরুদ্ধে অপপ্রচার টিভি এসোসিয়েশনের নিন্দা  প্রতিবাদ
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১২ আগস্ট, ২০২৪
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য দিলীপ কুমার মন্ডলকে নিয়ে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশ করা মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন কার্যনির্বাহী পরিষদ সহ সকল সদস্যবৃন্দ।
আজ সোমবার (১২ আগস্ট) এক বিবৃতিতে নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন কার্যনির্বাহী পরিষদের সভাপতি আনিসুর রহমান জুয়েল ও সাধারণ সম্পাদক শওকত আলী সৈকত বলেন, দিলীপ কুমার মন্ডল নারায়ণগঞ্জের একজন স্বনামধন্য একজন পেশাদার সাংবাদিক। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ টুয়েন্টিফোর ও জাতীয় দৈনিক কালের কন্ঠের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
গত শনিবার (১০.০৮.২০২৪ খ্রি:) বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও প্রিন্ট মিডিয়ায় যে ভিডিও প্রকাশ করে তাঁকে জড়িয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে, সেই ভিডিও পর্যালোচনা করে দেখা যায় যে, ওই ভিডিওতে দেখানো ব্যক্তি সাংবাদিক দিলীপ কুমার মন্ডল নন। আমরা এ ধরনের হয়রানি ও বিভ্রান্তিমূলক প্রকাশিত ভিডিও অবিলম্বে প্রত্যাহার করাসহ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ ধরণের মিথ্যা ও বানোয়াট ভিডিও ও সংবাদ প্রকাশের বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানোসহ ভবিষ্যতে যে কোনো সংবাদ প্রকাশে সকল অনলাইন নিউজ পোর্টাল ও প্রিন্ট মিডিয়া সহ গণমাধ্যমগুলোকে সতর্ক থাকার জন্য বিনীত অনুরোধ জানানো হলো। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...