নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের আনন্দ র‍্যালী ও সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদলের র‍্যালী সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‍্যালীতে সেন্টুর বিশাল শোডাউন   |   অপরিকল্পিত কনটেইনার পোর্ট নির্মাণ বাতিলের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি   |   মাসে ৪০ লাখ টাকার চাঁদাবাজি ডিসিকে স্মারকলিপি দিল শ্রমিক দল নেতা   |   স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দুই স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন কুমিল্লার সিভিল সার্জন   |   ফতুল্লায় কুবি শিক্ষার্থীর লাশ উদ্ধার স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগে পুলিশ হেফাজতে    |   প্রতারক দম্পতি এনজিওর ১০ লাখ টাকা উত্তোলন করে উদাও   |   মাকসুদা হত্যা মামলা রিমান্ড শেষে আসামী আদালতে প্রেরণ
 প্রচ্ছদ   জেলার খবর   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা
উদ্যোগ / কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোনের সংযোগ সড়ক নির্মাণ এবং সংশ্লিষ্ট সড়কসমূহ উন্নীতকরণের লক্ষ্যে নারায়ণগঞ্জে অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সবালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।
সভায় কুমিল্লা ইকোনমিক জোন সংযোগ সড়ক (এন-১১৭) এবং মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক (এন-১১৬) নির্মাণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একইসঙ্গে মোগড়াপাড়া-আনন্দবাজার জেলা মহাসড়ক (জেড-১০৮৯) এবং আনন্দবাজার-বারদী-তালতলা জেলা মহাসড়ক (জেড-১০৬৭) যথাযথ মান ও প্রয়োজনীয় প্রশস্ততায় উন্নীত করার বিষয়েও আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, মোগড়াপাড়া ও আনন্দবাজার হয়ে মেঘনা ইকোনমিক জোন পর্যন্ত সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত করা হলে শুধু যোগাযোগ ব্যবস্থাই নয়, এ অঞ্চলের শিল্প ও বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণ, পণ্য পরিবহন এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে। তাই পরিবেশগত বিষয় বিবেচনায় রেখে দ্রুততার সঙ্গে মানসম্মত সড়ক নির্মাণ করতে হবে।


সভায় অংশীজনরা প্রকল্প বাস্তবায়ন, সড়কের মানোন্নয়ন, পরিবেশগত সুরক্ষা এবং জনভোগান্তি কমিয়ে কীভাবে প্রকল্প বাস্তবায়ন করা যায় সে বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। সভার আলোচনা ও অংশীজনদের মতামতের আলোকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানানো হয়।
সভায় এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়া, পরিবেশ অধিদপ্তর, স্থানীয় সরকার বিভাগ (LGD), মেঘনা গ্রুপের প্রতিনিধিবৃন্দসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তাগণ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...