নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক   |   সেবা দিবস ৩৭ তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় অধ্যাপক ইব্রাহিমকে শ্রদ্ধার সাথে স্নরণ    |   রামগোবিন্দ গাঁও সমাজে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত   |   আইন নিজের হাতে তুলে নিবেন না – ওসি সাজেদুর রহমান
 প্রচ্ছদ   মহানগর   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল
বিক্ষোভ / পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে নারায়ণগঞ্জ নগরীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে শহরের খানপুর হাসপাতালের সামনে থেকে মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে এ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি খানপুর হাসপাতালের সামনে থেকে বের হয়ে চাষাড়া গোল চত্বরে গিয়ে শেষ হয়।

এসময় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার ১৭ বছর অনিয়ম আর দূর্ণীতির মাধ্যমে দেশ পরিচালনা করেছে। হাজার হাজার কোটি টাকা বিভিন্ন মেগা প্রকল্পের নামে লুটপাট করেছে। ২৪ এর গণঅভ্যুত্থানের পর তারা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে তারা বিদেশের মাটিতে বসে দেশকে অস্থিতিশীল করার জন্য নানারকম ষড়যন্ত্র করছে। বিভিন্ন এলাকায় দূর্ণীতির টাকা দিয়ে পরিবেশ অশান্ত করতে চাইছে। তারা আরও বলেন, ৫ তারিখের পর যারা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নাম বিক্রি করে রাজনীতি করতে চায় তাদেরকে হুশিয়ার করে দিতে চাই। রাজপথে আমরাই ছিলাম, আমরাই থাকবো।

যারা অপরাধ করবে তাদের বিচার দেশবাসী দেখবে। শেখ হাসিনার দেশে ফিরে আসার কোন সুযোগ নেই। আওয়ামী লীগের যেসকল কর্মীরা টাকা খেয়ে রাজপথে নাশকতা সৃষ্টি করার চেষ্টা করবে তাদেরকে কোন ছাড় দিবোনা। এসব নাশকতার সাথে জড়িত যারা তারা যদি বাংলাদেশে থাকে তাদেরকেও বিচারের আওতায় আনা হবে।

এসময় উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা, সদস্য সচিব মমিনুর রহমান বাবু সহ প্রমূখ।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...