নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক   |   সেবা দিবস ৩৭ তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় অধ্যাপক ইব্রাহিমকে শ্রদ্ধার সাথে স্নরণ    |   রামগোবিন্দ গাঁও সমাজে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত   |   আইন নিজের হাতে তুলে নিবেন না – ওসি সাজেদুর রহমান   |   বিএনপির ৪৮ প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির আনন্দ র‍্যালিতে সেন্টুর যোগদান   |   বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর বিনপির বর্ণাঢ্য র‍্যালী   |   সোনারগাঁও জাদুঘর ক্ষতিগ্রস্তের হাত থেকে রক্ষা ও তদন্তের দাবিতে মানববন্ধন
 প্রচ্ছদ   মহানগর   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম 
পরিদর্শন / না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম 
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহাবুব উল আলম বলেছেন, নারায়ণগঞ্জের ক্রীড়া অবকাঠামোর সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন নিয়ে সরকার কাজ করবে। পৌর স্টেডিয়ামকে আউটডোর – ইনডোরসহ আধুনিক সকল সুযোগ –সুবিধা সম্বলিত অত্যাধুনিক স্পোর্টস কমপ্লেক্স হিসেবে গড়ে তোলার পাশাপাশি একটি আধুনিক জেলা স্টেডিয়ামে রূপান্তরের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

একই সঙ্গে শহিদ রিয়াগোপ ক্রিকেট স্টেডিয়ামকে আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন সুযোগ সম্বলিত স্টেডিয়াম হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ‎

বুধবার (২৩শে সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ পৌর স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।

সচিব মাহাবুব উল আলম বলেন, নারায়ণগঞ্জ ঐতিহ্যবাহী একটি জেলা এবং এ জেলা থেকে আমাদের অনেক খেলোয়াড় জাতীয় পর্যায় বিভিন্নভাবে সাফল্য অর্জন করেছে। স্টেডিয়ামে যে অবকাঠামো আছে তা পূর্ণাঙ্গ স্টেডিয়াম হিসাবে কাঠামো তৈরি করা হয় নাই। সে বিষয় আমরা জেলা প্রশাসকসহ কমিটির সকলে এই স্টেডিয়ামেকে একটি মাস্টার আওতায় পূর্ণাঙ্গ স্পোর্টস কমপ্লেক্স তৈরি করতে চাই। যেখানে ফুটবল, ক্রিকেট ইনডোর থেকে শুরু করে অন্যান্য সমস্ত ফ্যাসিলিটি এখানে তৈরি করা হবে।

তাহলে আন্তর্জাতিক বিভিন্ন ধরনের টুর্নামেন্ট গুলো আমরা এখানে সম্পাদন করতে পারব। কারণ ‎নারায়ণগঞ্জ যোগাযোগের দিক দিয়ে ঢাকার খুব কাছাকাছি। ‎সেই আলোকে আমরা এটাকে আন্তর্জাতিক মানের স্পোর্টস স্টেডিয়াম হিসেবে পরিকল্পনা গ্রহণ করেছি। আমাদের বর্তমান সরকার স্পোর্টসকে জেলা ও উপজেলায় ছড়িয়ে দেয়ার জন্য একটা পরিকল্পনা হাতে নিয়েছে। সেই অংশ হিসেবে আমরা উপজেলাতে একটি করে মিনি স্টেডিয়াম তৈরি করছি। ‎

স্টেডিয়াম পরিদর্শনকালীন সময় আরও উপস্থিত ছিলেন, জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্মসচিব মো. দৌলতুজ্জামান খান, ‎নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মাসুদুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা এডহক কমিটির সদস্য সচিব আরাফাত আহমেদ রাকিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন সহ প্রমূখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...