নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক   |   সেবা দিবস ৩৭ তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় অধ্যাপক ইব্রাহিমকে শ্রদ্ধার সাথে স্নরণ    |   রামগোবিন্দ গাঁও সমাজে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত   |   আইন নিজের হাতে তুলে নিবেন না – ওসি সাজেদুর রহমান
 প্রচ্ছদ   জেলার খবর   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
বিক্ষোভ / সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধভাবে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে শহরের হোসিয়ারী সমিতির সামনে থেকে মাসুকুল ইসলাম রাজিবের নেতৃত্বে এ মিছিল বের করা হয়।

মিছিল পূর্ব বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব বলেন, কিছু গোষ্ঠী দেশের মানুষকে ভয়ভীতি, আতঙ্ক দেখিয়ে পূণরায় সেই অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পায়তারা করছে। আমরা জানি রাষ্ট্র বিরোধী বা জনগণের নিরাপত্তা বিঘ্নিত হয় যারা এমন কর্মকান্ডের সাথে জড়িত; আইনের শাসন প্রতিষ্ঠায় যারা কাজ করছে তারা এ দায়িত্ব পালন করবে। রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমাদের দায়িত্ব হলো জনগণকে আশ্বস্ত করা যে আপনাদের আতঙ্কিত হওয়ার কোনো কারন নেই। জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মী সজাগ রয়েছে।
তিনি আরও বলেন, আমার দলের নেতাকর্মীদের আপনি সমালোচনা করুন এতে পুরোপুরি অধিকার রয়েছে।

দেশের মানুষ আতঙ্কিত হবে, যাতায়াতে বিঘ্ন ঘটবে, বাসে আগুন দিবে এ ধরনের কর্মকান্ড জাতীয়তাবাদী কর্মীরা কখনোই সহ্য করবেনা। আজকে আমরা রাজপথে এসেছি জনগণকে আশ্বস্ত করার জন্য যে ভয় পাওয়ার কোন কারন নেই। নাগরিকের অধিকার সমুন্নত রাখতে ও আতঙ্কিত না হওয়ার জন্য আমরা রাজপথে আছি এবং সবসময় থাকবো।
বক্তব্য শেষে একটি মিছিল শহরের হোসিয়ারী সমিতির সামনে থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে পূণরায় হোসিয়ারী সমিতির সামনে এসে শেষ করে।
মিছিলে জেলার অন্তর্ভুক্ত বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে নেতৃবৃন্দ মিছিল নিয়ে যোগদান করে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...