নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   অপরিকল্পিত কনটেইনার পোর্ট নির্মাণ বাতিলের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি   |   মাসে ৪০ লাখ টাকার চাঁদাবাজি ডিসিকে স্মারকলিপি দিল শ্রমিক দল নেতা   |   স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দুই স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন কুমিল্লার সিভিল সার্জন   |   ফতুল্লায় কুবি শিক্ষার্থীর লাশ উদ্ধার স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগে পুলিশ হেফাজতে    |   প্রতারক দম্পতি এনজিওর ১০ লাখ টাকা উত্তোলন করে উদাও   |   মাকসুদা হত্যা মামলা রিমান্ড শেষে আসামী আদালতে প্রেরণ   |   আইনজীবী জালাল উদ্দিন ভূঁইয়া ও আফরোজা বেগমের মৃত্যুতে ‎শোকসভা ও দোয়া   |   কাশীপুরে ৫ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করলো লায়ন্স ক্লাব   |   বন্দরে আলোচিত মাকসুদা হত্যা মামলায় সাদ্দাম ও তায়েম হাবিব গ্রেপ্তার   |   শুক্রবার বন্দরে আহলে বায়াত কনফারেন্সে আসছেন স্কলার সাইফুল আজম বাবর আল-আজহারী   |   ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে বন্দরের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান   |   বিশিষ্ট সার্জন অধ্যাপক ডক্টর কে এম আশরাফ আলী’র ইন্তেকাল   |   জয় বাংলা শ্লোগান দেয়ার ঘটনায় আইভীর আইনজীবী সহ তিনজন গ্রেপ্তার   |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম 
 প্রচ্ছদ   জাতীয়   স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দুই স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন কুমিল্লার সিভিল সার্জন
পরিদর্শন / স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দুই স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন কুমিল্লার সিভিল সার্জন
  জাতীয় || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জের  খবর ডেস্কঃ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে সেবা নিশ্চিত করতে কুমিল্লার তিতাস ও হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন জেলার সিভিল সার্জন ডা. মো. জহিরুল ইসলাম।

রোববার (২৫ অক্টোবর) পরিদর্শনকালে তিনি হাসপাতাল দুটির বিভিন্ন বিভাগের কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলে সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন।

তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগ, বহির্বিভাগ, ফার্মেসি, স্টোর, প্রসূতি সেবা ও পরীক্ষাগারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটের কার্যক্রম পরিদর্শন করেন সিভিল সার্জন। এ সময় চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সঙ্গে হাসপাতালের সেবাব্যবস্থা নিয়ে আলোচনা করেন তিনি।

পরে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে সেখানকার বিভিন্ন বিভাগের কার্যক্রম ও সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন। এ সময় চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে তাঁদের চিকিৎসাসেবা সম্পর্কে খোঁজ নেন।

পরিদর্শনকালে স্বাস্থ্যসেবার গুণগত মানোন্নয়ন, হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখা, সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণব্যবস্থা জোরদার, ওষুধ ও চিকিৎসাসামগ্রীর সুষ্ঠু ব্যবস্থাপনা এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন সিভিল সার্জন। এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন তিনি।

উপজেলা পর্যায়ে সরকারি স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য মানসম্মত, নিরাপদ ও সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে এ পরিদর্শন করা হয়।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...