নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   শীর্ষ খবর   বিবেকের তারনায় আজ ১৫ আগস্ট বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছি – মেয়র আইভী
বঙ্গবন্ধু'র অবদান ও আদর্শের প্রতি আজীবন শ্রদ্ধা থাকবে / বিবেকের তারনায় আজ ১৫ আগস্ট বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছি – মেয়র আইভী
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
হাসান উল রাকিব – নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ১৫ আগস্ট জাতির জনক স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।  আজ বৃহস্পতিবার ১৫ আগস্ট সকালে নারায়ণগঞ্জ শহরের দুই নং রেলগেট এলাকায় অবস্থিত জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান মেয়র আইভী।
এসময় “জয় বাংলা জয় বঙ্গবন্ধু” , “আজকের এই দিনে মুজিব তোমায় মনে পড়ে” লাল সবুজের পতাকায় মুজিব তোমায় দেখা যায় স্লোগান ধ্বনিতে মুখরিখ হয়ে উঠে দলীয় কার্যালয়। পুস্পস্তবক অর্পন শেষে বঙ্গবন্ধুর প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরবতা পালান করা হয়। এসময় মেয়র আইভীর সাথে আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  কিছু ক্ষন পর মেয়র আইভী দলীয় কার্যালয় থেকে বের হয়ে ২ নং রেল গেইটে বঙ্গবন্ধু চত্বর পরিদর্শন করে নগর ভবনে যান।
আওয়ামীলীগের প্রবীন নেতাকর্মী ও সমর্থকরা বলেছেন, দলের এই দুঃসময়ে ১৫ আগস্ট মেয়র আইভী বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এতে মেয়র আইভী ও অংশ নেওয়া দলীয় ত্যাগী নেতাকর্মীদের প্রতি শ্রদ্ধা আরো বেড়ে গেল।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ  আইভী বলেন, নিজের বিবেকের তারনায় আজ ১৫ আগস্ট আমি বিধস্ত হওয়া জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছি। বঙ্গবন্ধুর অবদান ও তার আদর্শ ধারন করে আজীবন তার প্রতি শ্রদ্ধা থাকবে।
উল্লেখ্য,
জাতির জনক স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার দিন আজ। দিনটি জাতীয় শোক দিবসও। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে একদল বিপথগামী সেনা সদস্য স্বাধীনতার স্থপতি ও তাঁর পরিবারের প্রায় সবাইকে নির্মমভাবে হত্যা করে।
এবার জাতীয় শোক দিবস একটি ভিন্ন রাজনৈতিক পরিবেশে পালিত হবে। ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন হয়। শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে প্রতিবেশী ভারতে গিয়ে আশ্রয় নেন। এর পর সারা দেশে বঙ্গবন্ধুর প্রায় সব ভাস্কর্য ও নামফলক ভেঙে ফেলা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...