নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   শীর্ষ খবর   খেলার মাঠ রক্ষায় পাশে থাকার আশ্বাস দিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক
মাঠ পরিদর্শন করে সার্বিক বিষয়ে খোঁজ নেন / খেলার মাঠ রক্ষায় পাশে থাকার আশ্বাস দিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ১নং বাবুরাইল খেলার মাঠ পরিদর্শন করে মাঠ রক্ষায় পাশে থাকার আশ্বাস দিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এ এইচ এম কামরুজ্জামান। বুধবার ১৮ সেপ্টেম্বর দুপুরে নগরীর ১ নং বাবুরাইলে অবস্থিত কিছু অংশ অবৈধ দখল হওয়া খেলার মাঠ পরিদর্শন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক  এ এইচ এম কামরুজ্জামান। এসময় ১ নং বাবুরাইল খেলা মাঠ রক্ষা কমিটির নেতৃবৃন্দরা প্রশাসকের কাছে বিগত সময়রের আন্দোলন ও মাঠ রক্ষার কার্যক্রমের কথা তুলে ধরেন। পাশাপাশি অবৈধ ভূমিদস্যুদের মাঠের জমি দখল করে দখলি বিক্রি করার অভিযোগ করে মাঠ রক্ষার জন্য বিভিন্ন বিষয়ের কথা তুলে ধরেন। নেতৃবৃন্দের কথা শুনে সিটি কর্পোরেশনের প্রশাসক এ এইচ এম কামরুজ্জান মাঠ রক্ষার পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, তিনটা ওয়ার্ড সহ সাধারন মানুষের দাবি খেলার মাঠ রক্ষা ও বাস্তাবয়ন করা। অচিরেই সিটি কর্পোরেশন মাঠ রক্ষার কার্যক্রম শুরু করবে। পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের সাথে কথা বলে এ খেলার মাঠ রক্ষা ও বাস্তবায়ন করার কর্যক্রম হাতে নেওয়া হবে। সিটি কর্পোরেশন সকল রকম আইন ও নিয়ম মেনে এ মাঠ দখলের হাত থেকে রক্ষা করবে বলে তিনি মাঠ রক্ষা কমিটিকে আশ্বস্ত করেন।

এ সময় প্রশাসক সিটি কর্পোরেশনের জমি সংক্রান্ত কর্মকর্তাদের কাছ থেকে সকল কার্যক্রমের খোজখবর নেন।
এসময় উপস্থিত ছিলেন ১নং বাবুরাইল খেলার মাঠ রক্ষা ও বাস্তাবায়ন কমিটির আহবায়ক ও
সিটি কর্পোরপশনের ১৬,১৭,১৮ নং ওয়ার্ডের নারী কাউন্সিল বিভা হাসান,  ১নং বাবুরাইল খেলার মাঠ রক্ষা ও বাস্তাবায়ন কমিটির প্রধান উদেস্টা ও আমরা নারায়ণগঞ্জবাসি সংগঠনের সভাপতি আলহাজ্ব নূরু উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের এ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার মসিউর রহমান, সাব এসিস্টেন্ট ইঞ্জিনিয়ার কালাম মোল্লা, স্যাট এসিস্টেন্ট ইঞ্জিনিয়ার মোঃ আতিকুর রহমান। মোঃ সাব এসিস্টেন্ট ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান।
এসময় ১নং বাবুরাইল খেলার মাঠ রক্ষা ও বাস্তাবায়ন কমিটির নেতৃবৃন্দদের মধ্যে এ কিউ এম হাসমত উল্লাহ, হাজী নিজাম উদ্দিন মৃধা,  পোকন মাহমুদ, রমিজ উদ্দিন রমু,মুজাহিদ  আহমেদ, হাসান উল রাকিব, দর্পন আহমেদ, রাশেদ উল্লাহ রিমন, দুলাল আহমেদ দুলু, লিখন সরদার সহ অন্যান্য নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...