নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   শীর্ষ খবর   বন্দরে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি প্রতিরোধে নেই কার্যকর ব্যবস্থা
রোগী সংখ্যা বেড়েই চলছে / বন্দরে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি প্রতিরোধে নেই কার্যকর ব্যবস্থা
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ বন্দরে পুনরায় বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। দুই সপ্তাহ ধরে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করলেও প্রতিরোধে নেই কার্যকর কোন উদ্যোগ।  রোববার (২৪ নভেম্বর) দুপুরে ৫০ শয্যা বিশিষ্ট বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিনে গিয়ে দেখা যায় সাধারণ ওয়ার্ডে প্রায় ২২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। রোগীদের কেউ মশারী ব্যবহার করছেন না।

অন্যান্য সাধারণ রোগীদের সঙ্গে একই ওয়ার্ডে গাদাগাদি করে থাকছেন তারা।
এ দিকে হঠাৎ নতুন করে ডেঙ্গুর প্রকোপ বাড়ার পিছনে মশক নিধন অভিযান কার্যক্রম বন্ধ হওয়াকে দায়ী করছেন এলাকাবাসী। নিয়মিত অভিযান পরিচালিত হলে ডেঙ্গুর প্রকোপ তেমন বাড়ত না বলে জানান তারা ।
এ ব্যাপারে বন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতার্ ডা. মাহবুবুল আলম জানান, গত দুই সপ্তাহে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন শতাধিক রোগী। বৃহস্পতিবার চিকিৎসা নিয়েছেন ডেঙ্গু আক্রান্ত আরও ২২ জন । তিনি জানান,  হাসপাতালে পর্যাপ্ত মশারী আছে। কিন্তু রোগীরা মশারী টানাতে আগ্রহী নন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...