নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   শীর্ষ খবর   লায়ন্স ক্লাব ১৮০০ মানুষকে সেলাই মেশিন, ভ্যানগাড়ি, শীতবস্ত্র, স্কুল ব্যাগ বিতরন সহ স্বাস্থ্যসেবা দিল
মানবতার সেবায় মহতি উদ্যোগ / লায়ন্স ক্লাব ১৮০০ মানুষকে সেলাই মেশিন, ভ্যানগাড়ি, শীতবস্ত্র, স্কুল ব্যাগ বিতরন সহ স্বাস্থ্যসেবা দিল
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫/ এ ২ এর উদ্যোগে ১৮০০ মানুষের মাঝে সেলাই মেশিন, ভ্যানগাড়ি, ছাগল, শীতবস্ত্র, স্কুল ব্যাগ, খাবার, গাছের চাড়া, রোগীকে আর্থিক সহায়তা নগদ টাকা বিতরন সহ স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বন্দর নবীগঞ্জ প্রাইমারী স্কুল মাঠে এ সেবামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, লায়ন্স ইন্টারন্যাশনাল মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫ এর ইমিডিয়েট  চেয়ারপার্সন ও ৩১৫/এ ২ এর সাবেক গভর্ণর লায়ন ইঞ্জিনিয়ার আব্দুল ওহাব, সাবেক গভর্ণর লায়ন বশির উল্লাহ,
লায়ন ক্লাব ৩১৫/ এ ২ এর ডিস্ট্রিক্ট গভর্ণর লায়ন মোহাম্মদ হানিফ, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন শংকর রায় মনা, দ্বিতীয় জেলা ভাইস গভর্নর লায়ন মহসিন ইমাম চৌধুরী রুনু।
এ সময় আরো উপস্থিথ ছিলেন, লায়ন ক্লাব ৩১৫/ এ ২ এর ডিস্ট্রিক্ট এডমিন শাহ সৈয়দ নাজমুল হক,  লায়ন ক্লাব ৩১৫/ এ ২ এর ডিস্ট্রিক্ট ট্রেজারার নাসির হায়দার চৌধুরী, লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর পরিচালক লায়ন এমরান ফারুক মঈন রানা, রিজওন চেয়ারপার্সন হেডকোয়াটার( কর্ডিনেটর নারায়নগঞ্জ)  লায়ন সায়েদুল ইসলাম শাকিল, সহ মাল্টিপল ডিস্ট্রিক্ট ও ডিস্ট্রিক্ট নেতৃবৃন্দরা এসময় উপস্থিথ ছিলেন। এ সেবামূলক কর্মসূচীতে বেশ কয়েকটি লায়ন্স ক্লাব ৪ চার’শ মানুষের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেন।
এসময় বিভিন্ন লায়ন্স ক্লাবের নেতৃবৃন্দ সহ সদস্যরা উপস্থিতি ছিলেন।
এ সেবামূলক কর্মসূচীতে ৭০০ শীতবস্ত্র  কম্বল, ৩টি ভ্যানগাড়ি, ১২ টি সেলাই মেশিন, ২০০ স্কুল ব্যাগ, রোগিকে নগদ আর্থিক সহায়তার টাকা প্রদান, ৩০০ মানুষকে রান্না করা খাবার বিতরন,  ছাত্রছাত্রীদের মাঝে ২০০ গাছের চাড়া বিতরন সহ
 ৪০০ জন মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়া হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...