নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   বিজ্ঞান ও প্রযুক্তি   ড্রাগনের রক্ত থেকে যে গাছের জন্ম!
ড্রাগনের রক্ত থেকে যে গাছের জন্ম!
  বিজ্ঞান ও প্রযুক্তি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৩ অক্টোবর, ২০২২

গাছেরও প্রাণ আছো— বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু বিষয়টি অনেক আগেই প্রমাণ করেছেন। গাছ নিয়ে শোনা যায় নানা বিস্ময়কর তথ্য। এবার জানা যাক এমন একটি গাছের কথা, যা কাটলে বের হয় ‘রক্ত’।প্রকৃতির বিস্ময় এই গাছ ইয়েমেন ও আরব সাগরের উপকূলে অল্প কিছু সংখ্যক জন্মায়। ছাতার আকৃতির এই গাছ কাটলে রক্তের মতো আঠালো পদার্থ বের হয়। এজন্য স্থানীয়দের কাছে এটি ‘ড্রাগন ব্লাড ট্রি’ নামেই পরিচিত।অদ্ভূত নামের পেছনে নানা কাহিনী প্রচলিত আছে। কথিত আছে, ড্রাগনের রক্ত থেকে এই গাছের জন্ম জন্যই এর নাম ‘ড্রাগন ব্লাড ট্রি’। আর গাছ কাটলে যে লাল পদার্থ বের হয় তা ড্রাগনের রক্ত। তবে বিজ্ঞানীরা বিভিন্ন পরীক্ষা-নীরিক্ষা করে প্রমাণ করেন যে, এটা আসলে গাছের রেজিন।‘ড্রাগন ব্লাড ট্রি’ লম্বায় প্রায় ১৮ মিটার (৬০ ফুট) এবং প্রস্থে ৬ মিটার (২০ ফুট) পর্যন্ত হয়। এ গাছে কোনো বর্ষবলয় তৈরি হয় না। গাছের কাণ্ডের সংখ্যা দেখে এর বয়স নির্ধারণ করা হয়। এটি ৬৫০ বছর পর্যন্ত বাঁচতে পারে। গাছটি বছরে মাত্র একবার ফুল দেয়।আশ্চর্য এই গাছের রয়েছে নানা গুণ। নানা রকম ভেষজ চিকিৎসায় অনেকেই এই গাছের আঠা ব্যবহার করেন। ভায়োলিন বার্নিশের কাজেও এই আঠা ব্যবহার হতো।বিরল এই গাছ সুকাত্রা দীপপুঞ্জে বেশি জন্মায়। এজন্য ২০০৮ সালে এই অঞ্চলকে ‘বিশ্বের এতিহ্যবাহী স্থান’ হিসেবে ঘোষণা করে ইউনেস্কা। জলবায়ুর পরিবর্তনের কারণে বিলুপ্তির পথে ‘ড্রাগন ব্লাড ট্রি’।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...