নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   বিজ্ঞান ও প্রযুক্তি   নারায়ণগঞ্জে সাংবাদিকদের সাথে ই-জিপি বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে সাংবাদিকদের সাথে ই-জিপি বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত
  বিজ্ঞান ও প্রযুক্তি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  নারায়নগঞ্জে কর্মরত সাংবাদিকদের নিয়ে সরকারি ক্রয় ও ই-জিপি বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২১ মার্চ জেলা প্রশাসকের কার্যালয়ে সভাক্ষে সকাল ১১টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ওরিয়েন্টেশন এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ, বিপিএএ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিপিটিইউ,আইএমইডি এর পরিচালক (যুগ্ম -সচিব) মোঃ মাহফুজার রহমান, শুভেচ্ছা বক্তব্য রাখেন মিডিয়া স্পেশালিষ্ট, বিসিসিপি গোলাম শাহীন, সিটিজেন পোর্টালের উপর উপাস্থাপনা করেন টেকনোলজি ও ইনোভেশনস্ এর প্রধান,ডিনেট এর আন্দালিব হক,প্রোগামের সঞ্চালনা করেন পোগ্রাম ম্যানেজার,বিসিসিপি এর মোহাম্মদ আব্দুল সালাম অংশ নেয়।
এসময় নারায়ণগঞ্জে কর্মরত ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া ও অনলাইন পত্রিকায় কর্মরত সাংবাদিকরা অংশ গ্রহন করে।
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ ডিজিটাইজিং ইমপ্লিমেন্টেশন মনিটরিং এন্ড পাবলিক প্রকিউরমেন্ট প্রজেক্ট, সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট(সিপিটিইউ) এর অধীনে বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন পোগ্রামস এর সহযোগিতায় সাংবাদিকদের সাথে সরকারি ক্রয় ও ই-জিপি বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালায় এসব বিষয় নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়।
” ইলেকট্রনিক টেন্ডার ঝুট-ঝামেলা নেই আর” এ শ্লোগানে পাবলিক প্রকিউরমেন্ট আইন ২০০৬, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮ ও ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট(ই-জিপি) সহ টেকসই সরকারি ক্রয় ব্যবস্হা সম্পর্কে অংশীজন ও জনসাধারণের মধ্যে সচেতনতা ও উৎসাহ সৃষ্টির লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের নিয়ে ওরিয়েন্টেশন পোগ্রামে ই-জিপি বিষয়ক কার্যক্রমের সচিত্র প্রতিবেদন সহ আলোচনা তুলে ধরা হয়। পণ্য, কার্য ও সেবা ক্রয়ের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশেষ করে ইন্টারনেটের মাধ্যমে সরকারি ক্রয় কার্যক্রমের সকল ধাপ সম্পন্ন করার পদ্ধতি হল ই-জিপি বা ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট। ই-জিপির ফলে সরকারি ক্রয় কার্যক্রমের জন্য একটি জাতীয় ওয়েব পোর্টাল ও কেন্দ্রীয় ডাটাবেজ প্রতিষ্ঠিত হয়েছে। দরপত্র প্রক্রিয়াকরন ও আইন / বিধির পরিচালন পরীক্ষণের একটি জাতীয় প্লাটফর্ম প্রতিষ্ঠিত হয়েছে। ক্রয় কার্যের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাচ্ছে।
সেবার পরিধি বাড়াতে সিপিটিইউ ছাড়াও আরও ১০টি প্রকিউরিং এজেন্সির প্রধান কার্যালয়ে ই-জিপি হেল্পডেস্ক স্হাপন করা হয়েছে।
২০১১সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাএর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সরকারি তহবিলের টাকার যে কোন পণ্য ও কার্যক্রয়ের ক্ষেত্রে ই-জিপি ব্যবহারের কথা বলেন। এ জন্য একটি নীতিমালাও আছে। পাবলিক প্রকিউরমেন্ট আইনের৬৫(১) ধারা অনুযায়ী ই-জিপি চালু করা হয় যা পরিচালিত হচ্ছে একটি গাইডলাইনের আওতায়। বিস্তারিত জানতে https/www.eprocure.gov.bd/help/guidelines/eGP_Guidelines.pdf এ সাইডে প্রবেশ করে জানার আহবান জানান। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...