নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   শীর্ষ খবর   কাশীপুরে যুবককে গুলি করে হত্যা
ঈদের দিন কবুতর নিয়ে ঝগড়া / কাশীপুরে যুবককে গুলি করে হত্যা
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ঈদের দিন ফতুল্লার কাশিপুর এলাকায় পাবেল নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ যুবককে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

স্থানীয় ও পুলিশের প্রাথমিক তদন্তে জানাগেছে, কবুতর নিয়ে একই এলাকার বাবু নামের স্থানীয় এক যুবকের সঙ্গে পাভেলের ঝগড়া হয়। এ ঝগড়ার জেরে পাভেলকে বুকের গুলি করে বাবু । গুলিবিদ্ধ যুবককে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সোমবার ৩১ মার্চন ঈদের দিন সকালে ফতুল্লার কাশিপুর এলাকায় এ ঘটনা ঘটে।আহত পাভেলের বড় ভাই মাসুম বলেন, সকালে পাভেলের গুলিবিদ্ধ হওয়ার খবর শুনে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরবর্তীতে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজে উন্নত চিকিৎসার জন্য পাঠায়। গুরুতর আহত পাভেল চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরন করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ জানান, আজ সকালে বুকে গুলিবিদ্ধ অবস্থায় নারায়ণগঞ্জ থেকে ওই যুবককে জরুরি বিভাগে আনা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগের চার নম্বর ওয়ার্ডে তার চিকিৎসা চলছিল। দুপুরে গুলিবিদ্ধ যুবক পাভেলের অবস্থার অবনতি ঘটলে জরুরী ভিত্তিতে নীবির পর্যবেক্ষক কেয়ারে নেয়া হলে এর কিছুক্ষন পরেই মৃত্যুরকোলে ঢলে পড়ে। ফতুল্লা মডেল থানার এস আই আশিষ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এঘটনায় নিহত পাভেলের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...