নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   মহানগর   নারী শিশু হত্যায় দোষীদের দৃষ্টান্তমূলক বিচার দাবী করেছে মহিলা পরিষদ 
প্রতিবাদ / নারী শিশু হত্যায় দোষীদের দৃষ্টান্তমূলক বিচার দাবী করেছে মহিলা পরিষদ 
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই নারী ও এক শিশুকে হত্যা করে বস্তায় ভরে পুকুরে ফেলার প্রতিবাদে এবং দোষী ব্যক্তিদের দ্রুত দৃষ্টান্তমূলক বিচারের জোর দাবী জানাচ্ছে বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলার নেতৃবৃন্দ।

ইলেকট্রনিক্স মিডিয়া ও পত্রিকার মাধ্যমে জানা যায় যে, সিদ্ধিরগঞ্জে একই পরিবারে দুই নারী ও এক শিশুর খণ্ডিত বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া থেকে মরদেহ উদ্ধার করা হয়। তারা হলেন, মিজমিজি পশ্চিমপাড়া এলাকার সামাদ মিয়ার দুই মেয়ে স্বপ্না আক্তার (৩৫),  লামিয়া আক্তার (২২) ও লামিয়ার ছেলে হাবিব (৩)। এ ঘটনায় লামিয়ার স্বামী ইয়াছিনকে আটক করেছে পুলিশ।এলাকাবাসী জানায়, গত চারদিন ধরে তারা নিখোঁজ ছিলেন। শুক্রবার দুপুরে বাড়ির পাশে পুকুর থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়। লামিয়ার স্বামী একজন বখাটে, মাদকাসক্ত। তবে একজনের পক্ষে এই হত্যাকাণ্ড ঘটানো সম্ভব নয়।

মহিলা পরিষদ বিষয়টির খোঁজ-খবর নিয়েছেন। পুলিশ সুপার ও সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলেছেন। পুলিশ সুপার দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। ওসি জানিয়েছেন- ইয়াছিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দ্রুত এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলার সভাপতি রীনা আহমেদ ও সাধারণ সম্পাদক রহিমা খাতুন এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান। হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করে এবং প্রকৃত খুনিদের গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনার জোর  দাবি জানান। এখন পর্যন্ত কোন হত্যাকাণ্ডের দ্রুত বিচার না হওয়ায় এসব ঘটনা একের পর এক ঘটেই চলেছে। তাই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আসামীদের গ্রেফতার করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক বলে তাঁরা দাবি করেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...