নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   শীর্ষ খবর   বন্দরে ১৯ ও ২৭নং ওয়ার্ডে বিশুদ্ধ পানির তীব্র  সংকটে হাহাকার
তীব্র পানি সংকট / বন্দরে ১৯ ও ২৭নং ওয়ার্ডে বিশুদ্ধ পানির তীব্র  সংকটে হাহাকার
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

বন্দর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ  সিটি কর্পোরেশনের বন্দরে ১৯ নং ওয়ার্ড থেকে ২৭নং ওয়ার্ড পর্যন্ত আবারো বিশুদ্ধ  পানির সংকট দেখা দিয়েছে। গত কয়েক দিন ধরে র্তীব্র গরম থাকার কারনে ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ লক্ষারচর উত্তরপাড়া, মধ্যপাড়া, দক্ষিনপাড়া, ইসলামপুর, টিক্কারমোড়, নয়াপাড়া, ফরাজিকান্দা, ২০নং ওয়ার্ডের বেপারি পাড়া, মাহামুদনগর, দড়ি সোনাকান্দা,

পশ্চিম হাজীপুর, ২১ নং ওয়ার্ডের সোনাকান্দা চৌধুরীপাড়া, এনায়েতনগর, সোনাকান্দা নোয়াদ্দা, রুপালি, ছালেহনগর, শাহীমসজিদ, বাংলাদেশ পাড়া, ২২ নং ওয়ার্ডের রাজবাড়ী,আমিন আবাসিক, রেলী আবাসিক, লেজারার্স,বন্দর খানবাড়ী, স্বল্পের চক, ২৩ নং ওয়ার্ডের একরামপুর, নবীগঞ্জ মাঠপাড়া, নবীগঞ্জ বাগবাড়ী, কবিলেরমোড়, নবীগঞ্জ বড়বাড়ী, ২৪ নং ওয়ার্ডের নবীগঞ্জ ইসলামবাগ, নূরবাগ, রসুলবাগ, নবীগঞ্জ নোয়াদ্দা, কাইতাখালি,  বক্তারকান্দী, আমিরাবাদ, ২৫ নং ওয়ার্ডের চৌরাপাড়া, উত্তর লক্ষনখোলা, দক্ষিন লক্ষনখোলা, ২৬ নং ওয়ার্ডের সোনাচড়া, রামনগর, ইস্পাহানী ও সব শেষে ২৭ নং ওয়ার্ডের কুড়িপাড়া, মুরাদপুর, চাপাতলীসহ এর আশে পাশের বিভিন্ন পাড়া মহল্লায় পানি সংকট তীব্র আকারে ধারণ করেছে। এ বিষয়ে ভুক্তভোগীরা বিভিন্ন দপ্তর ও ব্যক্তিবর্গেও সঙ্গে যোগাযোগ করেও কোন প্রতিকার না পাওয়ায় ১৯ থেকে ২৭ নং ওয়ার্ডে  পানির হাহাকার দেখা দিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ২০ নং ওয়ার্ডের  মাহামুদনগর এলাকার বাসিন্দা রিপন জানান, পানি সংকটের কারনে চরম অসুবিধা মধ্যে দিন কাটাচ্ছে এ ওয়ার্ডের  গৃহিণীরা। পানি না থাকার কারনে দৈনন্দিন কাজকর্মে মারাত্মকভাবে বেঘাত সৃষ্টি হচ্ছে। সকাল থেকে রাত পর্যন্ত ভুক্তভোগীরা পানির জন্য এদিক সেদিক ছোটাছুটি করতে দেখা যাচ্ছে।
২১ নং ওয়ার্ডের বাসিন্দা জাহিদুল গণমাধ্যমকে জানান, ওয়াসা কর্তৃপক্ষের চরম উদাসিনতার কারনে আমরা দীর্ঘ দিন ধরে পানি বঞ্চিত হয়ে পরেছি। ওয়াসা পানি না থাকার কারনে সোনাকান্দা চৌধুরীপাড়া অধিকাংশ এলাকাবাসী মেরিন টেকনোলজি থেকে পানি টেনে বাসা বাড়িতে নিয়ে যেতে দেখা  যাচ্ছে।
২২ নং ওয়ার্ডের বাসিন্দা মহিউদ্দিন সিদ্দিকী  জানান, বন্দরে পানি সমস্যা দীর্ঘ দিনের। অতিতে পানি সমস্যা সমাধানের জন্য এ ওয়ার্ডে আন্দোলন ও মানববন্ধন হয়েছে ।তার পরও কোন  সুফল পায়নি এ ওয়ার্ডবাসী। পানিবিহীন জীবন যাপন চলতে পারে না। এ অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...