নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের আনন্দ র‍্যালী ও সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদলের র‍্যালী সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‍্যালীতে সেন্টুর বিশাল শোডাউন   |   অপরিকল্পিত কনটেইনার পোর্ট নির্মাণ বাতিলের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি   |   মাসে ৪০ লাখ টাকার চাঁদাবাজি ডিসিকে স্মারকলিপি দিল শ্রমিক দল নেতা   |   স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দুই স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন কুমিল্লার সিভিল সার্জন   |   ফতুল্লায় কুবি শিক্ষার্থীর লাশ উদ্ধার স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগে পুলিশ হেফাজতে    |   প্রতারক দম্পতি এনজিওর ১০ লাখ টাকা উত্তোলন করে উদাও   |   মাকসুদা হত্যা মামলা রিমান্ড শেষে আসামী আদালতে প্রেরণ   |   আইনজীবী জালাল উদ্দিন ভূঁইয়া ও আফরোজা বেগমের মৃত্যুতে ‎শোকসভা ও দোয়া
 প্রচ্ছদ   রাজনীতি   নাসির উদ্দিন পিন্টুর ১০তম মৃত্যু বার্ষিকীতে মহানগর বিএনপির স্মরণ সভা
স্মরণ সভা / নাসির উদ্দিন পিন্টুর ১০তম মৃত্যু বার্ষিকীতে মহানগর বিএনপির স্মরণ সভা
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৬ মে, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  প্রায়ত নাসির উদ্দিন পিন্টুর ১০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ‎ ‎সোমবার ( ৫ মে ) বিকেলে ২নং রেল গেইট সংলগ্ন নগরীর দোয়েল সিটি প্লাজায় মহানগর বিএনপির কার্যালয়ে মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজন ও জাকির খানের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত হয় এ স্বরণসভা।

উক্ত স্মরণ সভা দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক আহবায়ক মনিরুল ইসলাম রবি। ‎ ‎
প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিরুল ইসলাম রবি বলেন, নারায়ণগঞ্জে জাকির খান আশীর্বাদ হিসেবে জেল থেকে বের হয়েছে। ধৈর্যের সহিত আগামী ছয়টা মাস অবস্থান করতে হবে। জাকির খান কে সামনে রেখে এগিয়ে যান।নারায়ণগঞ্জের নেতা ইবলিশ তৈমুর আলম খন্দকার উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিল কিন্তু আসিফ মাহমুদ তাকে গ্রহণ না করে বলেছিল আপনি বেইমান আমাদের সঙ্গে আপনাকে নেওয়া যাবেনা । আশাকরি আপনারাই শেষ বিজয়ের হাসি হাসবেন সেই দিনের অপেক্ষায় থাকুন। টকশোতে হাসনাতকে বলেছিলাম সাবধানে থেকো এই শিশু পার্টির হাসনাত আমার কথা শুনে নাই গাজীপুরে গিয়ে পেদানি খেয়েছে। ‎ ‎

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবদুস সবুর খান সেন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় নেতা প্রয়াত নাসির উদ্দিন আহমেদ পিন্টুর ভাই নাসিম আহমেদ রিন্টু, রিয়াজ উদ্দিন আহমেদ মনি, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এড. সরকার হুমায়ুন কবির, কেন্দ্রীয় মৎসজীবী দলের সাবেক সাধারন সম্পাদক মিলন মেহেদী, জেলা প্রজন্ম দলের আহবায়ক সলিমুল্লাহ করিম সেলিম, মহানগর বিএনপি নেতা মোহাম্মদ ফরিদ আহমেদ, মহানগর বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক সুজন মাহমুদ, কেন্দ্রীয় মৎসজীবী দলের যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম টুলু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, প্রবীন নেতা মোঃ মনির, জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, আলহাজ্ব আবদুল হালিম সহ প্রমূখ। ‎#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...