নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   শীর্ষ খবর   ডিএনডি জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার, উচ্ছেদ অভিযানে সেনাবাহিনী
উচ্ছেদ অভিযান / ডিএনডি জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার, উচ্ছেদ অভিযানে সেনাবাহিনী
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৪ জুন, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি খালের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদসহ পরিষ্কারের কাজ করেছে প্রকল্পটির দায়িত্বে থাকা ১৯ ইঞ্জিনিয়ারিং কন্সট্রাকশন ব্যাটালিয়ন। আজ মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জের মিজমিজির তালতলা ক্লাব এলাকা থেকে এই উচ্ছেদ কর্মসুচি শুরু হয়।

এ সময় প্রকল্প কর্মকর্তা প্রকৌশলী মেজর এস.এম সাকিব আজওয়াদ সাংবাদিকদের জানান, গত কয়েকদিনের বৃষ্টিতে ডিএনডি প্রকল্পের অভ্যন্তরের কিছু কিছু এলাকায় পানি জমলে ৪৮ ঘন্টার সময় থাকলেও সেখানে ২৪ ঘন্টার মধ্যে আমরা তা অপসারণ করতে পেরেছি। তবে সেসব স্থানের খালগুলোতে ময়লা আবর্জনায় পরিপূর্ণ থাকায় পানি প্রবাহের বাধা সৃষ্টি করছিলো । প্রতিবছরই এসব খাল পরিস্কার করা হলেও সেগুলো আবার ভরে যাচ্ছে বিভিন্ন ময়লা ফেলার কারনে। সিদ্ধিরগঞ্জের এই কংশ নদিটি তার একটি। যেটি এখন খাল হয়ে গেছে। এখানেও গত বছর বর্ষার আগে পরিস্কার করা হয়েছিলো। এই খালটির মতোই আরো অনেক খাল আছে ডিএনডি এলাকায় যেগুলোও ভরাট হয়ে আছে।

এসময় তিনি ডিএনডি এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে আরো বলেন, প্রকল্পের সুফল সব সময়ের জন্য ভোগ করতে চাইলে খালগুলো রক্ষণাবেক্ষনের পাশাপাশি স্থানীয় সকলকের জনসচেতনতা বৃদ্ধি করতে হবে যাতে করে ময়লা ফেলে খালগুলো ভরাট না করে। এছাড়া ডিএনডি প্রকল্পের বাইরে কিছু এলাকা রয়েছে যেগুলো নারায়ণগঞ্জের অন্তরভুক্ত যেমন ফতুল্লার লালপুর, ইসদাইর, গাবতলী এলাকাগুলো নিচু হওয়ার কারণে সেসব এলাকায় জলাবদ্ধতা দেখা যায়। এসব এলাকাগুলো প্রকল্পের অন্তর্ভুক্ত নয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...