নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   বন্ধ থাকা আকবর স্টিল রি-রোলিং ও বৃষ্টি স্টিল রি-রোলিং মিলস চালুর দাবি
বন্ধ থাকা আকবর স্টিল রি-রোলিং ও বৃষ্টি স্টিল রি-রোলিং মিলস চালুর দাবি
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৭ নভেম্বর, ২০২২

প্রেস বিজ্ঞপ্তি, নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ শ্যামপুরে অবস্থিত বন্ধ থাকা আকবর স্টিল রি-রোলিং ও বৃষ্টি স্টিল রি-রোলিং মিলস চালুর দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে শ্রমিক ফ্রন্ট। ৭ নভেম্বর সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়। রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জামাল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ঢাকা ও মহানগরের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান লিপন, রি-রোলিং স্টিল মিলস্ শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক আবু নাঈম খান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক এস.এম.কাদির, প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম রব্বানী, শ্যামপুর-কদমতলী শাখার সাংগঠনিক সম্পাদক আলমগীর, আকবর স্টিলের শ্রমিক মোহর ও আমান এবং বৃষ্টি স্টিল রি-রোলিং এর শ্রমিক জাকির, আরমান ও স্বপন প্রমুখ। সমাবেশ শেষে মিছিল করে কলকারখানা পরিদর্শন ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ মহাপরিদর্শকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। সমাবেশে নেতৃবৃন্দরা বলেন, আকবর স্টিল ও রি-রোলিং মিলস্ গত ৪ অক্টোবর এবং বৃষ্টি স্টিল ও রি-রোলিং মিলস ৫ অক্টোবর কারখানাটি বেআইনিভাবে বন্ধ করেছে। কারখানা কর্তৃপক্ষ কোন নোটিশ দেয়নি, কলকারখানা অধিদপ্তওে কোন চিঠি দেয়নি এমনকি শ্রমিকদেও সাথে কোন আলোচনা করেনি। শ্রমিকরা কারখানায় এসে দেখে কারখানা বন্ধ। নেতৃবৃন্দ আরও বলেন, নিত্যপণ্যেও দাম আকাশচুম্বি। শ্রমজীবী মানুষের জীবন দুর্বিষহ। তারা তাদের যে সামান্য খাদ্য খায় তা থেকেও খাবার কমিয়ে দিয়েছে। এ সংকটময় মূহুর্তে তারা চাকরি হারিয়ে দিশেহারা। নেতৃবৃন্দ বলেন, রি-রোলিং স্টিল মিলস মালিকরা শ্রম আইন মানে না। শ্রমিকদের নিয়োগপত্র-পরিচয়পত্র দেয় না। রি-রোলিং এর ঝুঁকিপূর্ণ কাজেও শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা দেয়া হয় না। নিহত-আহত হলে ক্ষতিপূরণ দেয় না। কারখানাগুলোতে ট্রেড ইউনিয়ন অধিকার নেই। শ্রমিকরা তাদেও সংকট নিয়ে কথা বললেই চাকরি চলে যায়। নিয়োগপত্র পরিচয়পত্র না থাকায় তারা আইনি লড়াইও লড়তে পারে না। নেতৃবৃন্দ অবিলম্বে কারখানা চালু এবং বর্তমান বাজার দরের সাথে সংগতি রেখে মজুরি বৃদ্ধি এবং নিয়োগপত্র-পরিচয়পত্র ও নিরাপত্তার দাবি করেন।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...