নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   শীর্ষ খবর   সর্বস্তরের প্রতিবাদ সমালোচনায় মুখে ৫ টাকা বাস ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার
জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে ঘোষনা / সর্বস্তরের প্রতিবাদ সমালোচনায় মুখে ৫ টাকা বাস ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ সর্বমহলের তীব্র ক্ষোভ ও প্রতিবাদের মুখে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের বন্ধন ও উৎসব পরিবহনের বৃদ্ধি করা পাঁচ টাকা বাস ভাড়ার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।

শুক্রবার ২২ আগস্ট সকাল ১১ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের ফেজবুক আইডিতে ৫ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জেলা ম্যাজিস্ট্রেট ও
চেয়ারম্যান যাত্রী ও পণ্য পরিবহণ কমিটি, নারায়ণগঞ্জ। এতে বলা হয়েছে বাস ভাড়া বর্ধিত ৫ টাকা করার সিদ্ধান্ত প্রত্যাহার করে পূর্বের ৫০ টাকা ভাড়া বহাল রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিটি হুবহুব তুলে ধরা হলো।

———————————————

অনিবার্য কারণ বশত গত ২০/০৮/২০২৫ তারিখে বন্ধন ও উৎসব পরিবহনের বর্ধিত ভাড়ার বিষয়ে গৃহীত সিদ্ধান্ত স্থগিত করা হলো। সেহেতু ঢাকা- নারায়ণগঞ্জ রুটে  বন্ধন ও উৎসব পরিবহন এর ভাড়া পূর্বের ন্যায় বহাল থাকবে।
আদেশক্রমে
জেলা ম্যাজিস্ট্রেট ও
চেয়ারম্যান যাত্রী ও পণ্য পরিবহণ কমিটি, নারায়ণগঞ্জ।
২২ আগস্ট, ২০২৫।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইন জানিয়েছেন।
গত বুধবার জেলা প্রশাসনের সভাকক্ষে এক সভায় ঢাকা-নারায়নগঞ্জ রুটে বাস ভাড়া ৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
এ সিদ্ধান্ত  শুক্রবার স্থগিত করেছে জেলা প্রশাসন। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।’
 বাস ভাড়া নিয়ে শিগগিরই নারায়ণগঞ্জ জেলা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির সভা আহ্বান করা হবে। ওই সভায় পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত বাস ভাড়া আগের মতো ৫০ টাকাই থাকবে। বাস-মালিকদেরও এ বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে এবং তারা বাস কাউন্টারগুলোতেও নির্দেশনা দিয়েছেন।’
এর আগে, গত বুধবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জ জেলা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির সভায় রাজনৈতিক ও নাগরিক নেতাদের বিরোধিতার পরও বাস ভাড়া বাড়ানোর ঘোষণা দেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা ।
বৃহস্পতিবার সকাল থেকে এ পথে বর্ধিত বাস ভাড়া কার্যকর করা হয়।
পরিবহন মালিক ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা-নারায়ণগঞ্জ পথে আগে বেসরকারি কয়েকটি পরিবহনের বাস চলাচল করলেও বর্তমানে সিটি বন্ধন পরিবহন ও উৎসব ট্রান্সপোর্টের শতাধিক বাস চলাচল করে। এ পথে ৪৫ টাকায় নন-এসি বাসগুলোতে যাত্রী পরিবহন করলেও কোভিডের সময়ে বাস ভাড়া এক লাফে বাড়িয়ে ৬০ টাকা করা হয়। পরে তা পাঁচ টাকা কমিয়ে ৫৫ টাকা করা হয়।
গত বছর গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর নারায়ণগঞ্জে বাস ভাড়া কমানোর দাবিতে আন্দোলন গড়ে তোলে নারায়ণগঞ্জ যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। তারা আধাবেলা হরতালেরও ঘোষণা দেন।
পরে হরতালের একদিন আগে ১৬ নভেম্বর তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হাসান বাস-মালিক ও যাত্রী অধিকার ফোরামের সঙ্গে বৈঠক করে বাস ভাড়া কমিয়ে ৫০ টাকা নির্ধারণ করেন।
এই সিদ্ধান্তের নয় মাসের মাথায় বাস ভাড়া পুনরায় বাড়ানো হয়। যদিও নারায়ণগঞ্জ-ঢাকা পথে সরকারি পরিবহন বিআরটিসির যেসব বাস চলে সেগুলোর ভাড়া ৪৫ টাকা।
এদিকে, গত বুধবার বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন রাজনৈতিক, নাগরিক, ছাত্র ও পেশাজীবী সংগঠনের নেতারা। বৃহস্পতিবার ছাত্র-জনতার ব্যানারে বাস ভাড়া প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শুক্রবার ও শনিবার কর্মসূচি ঘোষণা করে গণসংহতি আন্দোলন ও যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম।
দিনভর ব্যাপক সমালোচনা ও তীব্র বিরোধিতার পর শুক্রবার সকালে জেলা প্রশাসক বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করে নেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...