নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদলের র‍্যালী সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‍্যালীতে সেন্টুর বিশাল শোডাউন   |   অপরিকল্পিত কনটেইনার পোর্ট নির্মাণ বাতিলের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি   |   মাসে ৪০ লাখ টাকার চাঁদাবাজি ডিসিকে স্মারকলিপি দিল শ্রমিক দল নেতা   |   স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দুই স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন কুমিল্লার সিভিল সার্জন   |   ফতুল্লায় কুবি শিক্ষার্থীর লাশ উদ্ধার স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগে পুলিশ হেফাজতে    |   প্রতারক দম্পতি এনজিওর ১০ লাখ টাকা উত্তোলন করে উদাও   |   মাকসুদা হত্যা মামলা রিমান্ড শেষে আসামী আদালতে প্রেরণ   |   আইনজীবী জালাল উদ্দিন ভূঁইয়া ও আফরোজা বেগমের মৃত্যুতে ‎শোকসভা ও দোয়া   |   কাশীপুরে ৫ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করলো লায়ন্স ক্লাব   |   বন্দরে আলোচিত মাকসুদা হত্যা মামলায় সাদ্দাম ও তায়েম হাবিব গ্রেপ্তার   |   শুক্রবার বন্দরে আহলে বায়াত কনফারেন্সে আসছেন স্কলার সাইফুল আজম বাবর আল-আজহারী   |   ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে বন্দরের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান   |   বিশিষ্ট সার্জন অধ্যাপক ডক্টর কে এম আশরাফ আলী’র ইন্তেকাল   |   জয় বাংলা শ্লোগান দেয়ার ঘটনায় আইভীর আইনজীবী সহ তিনজন গ্রেপ্তার   |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল
 প্রচ্ছদ   মহানগর   পবিত্র মাহে রবিউল আউয়ালের শুভ আগমন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী
র‍্যালী / পবিত্র মাহে রবিউল আউয়ালের শুভ আগমন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ পবিত্র মাহে রবিউল আউয়ালের শুভ আগমন উপলক্ষে ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে স্বাগত জানিয়ে নগরীতে জাঁকজমকপূর্ণ র‌্যলী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ আগষ্ট) বাদ আসর গাউছিয়া কমিটি বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের যৌথ ব্যবস্থাপনায় এ র‌্যালীটি অনুষ্ঠিত হয়। স্বাগত র‌্যালীটি ঐতিহাসিক ডি.আই.টি কাদেরিয়া তৈয়্যবিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শুরু করে চাষাড়া গোলচত্বর হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় ডিআইটি মাদ্রাসা প্রাঙ্গণে এসে দোয়া ও মোনাজাতে মাধ্যমে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, গাউছিয়া কমিটি বাংলাদেশ নারায়ণগঞ্জের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবু জাফর টিপু, মহানগর সভাপতি মোখলেসুর রহমান চৌধুরী, মহানগরের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, জেলা কমিটির সহ-সভাপতি উদ্দিন প্রধান ওসমান গনি, সাধারণ সম্পাদক হাফেজ রেফাজ উদ্দিন, হোসিয়ারী মালিক সমিতির পরিচালক পারভেজ মল্লিক, বিএনপি নেতা জিয়াউর রহমান জিয়া, মাহফুজুর রহমান সি.এ, বিশিষ্ট ব্যবসায়ী ওয়াহিদ দেওয়ান, মাওলানা আবু নাসের মুসা, মাওলানা মাঈনুল হাসান, মাওলানা জামাল উদ্দিন নুরী, গোলাম পাঞ্জেতন, জয়নাল আবেদীন, ওমর ফারুক ও আবু সাইদ কাদেরীসহ প্রমুখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...