র্যালী / যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র্যালীতে সেন্টুর বিশাল শোডাউন
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ মহানগর যুবদলের বর্ণাঢ্য র্যালীতে শোডাউন নিয়ে যোগদান করেছেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সেন্টু।

মঙ্গলবার ( ২৭ অক্টোবর ) বিকালে এ শোডাউন করেন তিনি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ র্যালীতে জাকির হোসেন সেন্টুর নেতৃত্বে নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করেন। এ সময় নেতাকর্মীদের উপস্থিতিতে র্যালীতে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়।
অত্যান্ত সুসংগঠিতভাবে নেতাকর্মীদের অংশগ্রহণের মধ্য দিয়ে নিজেদের সাংগঠনিক শক্তি ও ঐক্যের জানান দেন তারা। জাকির হোসেন সেন্টুর নেতৃত্বে নেতাকর্মীদের এই অংশগ্রহণ স্থানীয় যুবদলের রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

এসময় আরো উপস্থিত ছিলেন যুবদল নেতা মোহাম্মদ মোতালেব হোসেন, মোঃ রুবেল, মোঃ সালাউদ্দিন, মোঃ মাঈন উদ্দিন শেখ, মাহবুব আলম সুমন, মোঃ ঈমন, মোঃ সুমন, মোঃ কবির খান, মোঃ জসিম, মোঃ জাহাঙ্গীর, শ্রমিক নেতা কামাল, মোঃ সোহেল, মোঃ ইকবাল, মোঃ শরীফ, মোঃ পারভেজ, মোঃ সালাউদ্দিন, মোঃ সুৃমন, শেখ ফরিদ হোসেন, মোঃ সুমন, মোঃ মিজু, হায়দার আলী, মোঃ শফিক, মোঃ মঈন, মোঃ রোমান, জাফর আহমেদ, মোঃ সাদ্দাম, মোঃ রিফাত, মোঃ গিয়াস, মোঃ রোকন, মোঃ জব্বার, মোঃ শাহীন সহ অসংখ্য নেতৃবৃন্দ। #



