নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক   |   সেবা দিবস ৩৭ তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় অধ্যাপক ইব্রাহিমকে শ্রদ্ধার সাথে স্নরণ    |   রামগোবিন্দ গাঁও সমাজে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত   |   আইন নিজের হাতে তুলে নিবেন না – ওসি সাজেদুর রহমান   |   বিএনপির ৪৮ প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির আনন্দ র‍্যালিতে সেন্টুর যোগদান   |   বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর বিনপির বর্ণাঢ্য র‍্যালী   |   সোনারগাঁও জাদুঘর ক্ষতিগ্রস্তের হাত থেকে রক্ষা ও তদন্তের দাবিতে মানববন্ধন   |   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত   |   প্রতারক চক্রের ফাঁদে আপন ভাইকে মামলায় ফাঁসালো অপর ভাই    |   সূর্য সৈনিক বীর মুক্তিযোদ্ধা জিয়াবুর হোসেন আর নেই   |   প্রয়াত সাংবাদিকদের স্মরণে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের মিলাদ ও দোয়া   |   রূপগঞ্জে অটো রাইস মিলে ব্রয়লার বিস্ফোরণে ২ শ্রমিক দগ্ধ    |   কঠিন সময় পার হয়ে দায়িত্বে আসা সরকারকে টিকিয়ে রাখতে হবে – এমপি আবুল কালাম   |   মা-বোনেরা আন্দোলন করে মাদক ব্যাবসায়ীদের জিমখানা থেকে উচ্ছেদ করেছে – বিভা হাসান   |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   মহানগর   চালক-হেলপারদের বিশেষ প্রশিক্ষণ শেষে ইউনিফর্ম-আইডি কার্ড প্রদান 
প্রশিক্ষন / চালক-হেলপারদের বিশেষ প্রশিক্ষণ শেষে ইউনিফর্ম-আইডি কার্ড প্রদান 
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে এবং গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় Green Umbrella প্রকল্পের বাস্তবায়নে পেশাগত গাড়ি চালক ও হেলপারদের বিশেষ প্রশিক্ষণ এবং ইউনিফর্ম ও পরিচয়পত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদুল ইসলাম মিঞা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটি) চেয়ারম্যান জনাব আবু মমতাজ শাদ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলমগীর হোসেন, নারায়ণগঞ্জ সিভিল সার্জন এফ. এম. মোঃ মশিউর রহমান, বিকেএমই সভাপতি মোঃ হাতেম, সহ-সভাপতি মোর্শেদ সরোয়ার সোহেল, নারায়ণগঞ্জ জেলা গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তাসহ রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে সড়ক দুর্ঘটনার ভয়াবহ পরিসংখ্যান তুলে ধরে বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সারাদেশে ৩,৪৬৬টি দুর্ঘটনায় ৩,৩২৩ জন নিহত এবং ৪,১২০ জন আহত হয়েছেন। নারায়ণগঞ্জ জেলায় একই সময়ে ১০০টি দুর্ঘটনায় ১২ জন নিহত ও ৬৭ জন আহত হয়েছেন। এর অন্যতম কারণ হিসেবে ফিটনেসবিহীন গাড়ি, প্রশিক্ষণহীন চালক-হেলপার, চাকরির অনিশ্চয়তা এবং বিরতিহীন ড্রাইভিংকে দায়ী করা হয়।

গ্রিন আমব্রেলা কর্মসূচির আওতায়
জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ: ৫৪ জন বেসরকারি গাড়িচালক ও ৫২ জন হেলপারকে বিশেষ প্রশিক্ষণ প্রদান। জেলাপুল ও মাস্টাররোলভুক্ত ২৮ জন চালকের জন্য প্রশিক্ষণ। ৫টি কোম্পানির ২১৬ জন চালক ও ৭৬ জন হেলপারের তথ্যভিত্তিক ডাটাবেইজ তৈরি। চালকদের ব্লাড গ্রুপ নির্ণয়। চালক ও হেলপারদের পৃথক ইউনিফর্ম প্রদান। প্রয়োজনীয় তথ্য সম্বলিত আইডি কার্ড প্রদান।

এছাড়া ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে
নারায়ণগঞ্জের ৩২টি বাস কোম্পানির চালক ও হেলপারদের পূর্ণাঙ্গ ডাটাবেইজ তৈরির কার্যক্রম।
সবার জন্য পৃথক ইউনিফর্ম ও নিয়োগপত্র প্রদান।
নিয়মিত প্রশিক্ষণের আয়োজন।
Vehicle Management System (VMS) সফটওয়্যার চালু করে সড়ক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনা।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে জানান, আন্তর্জাতিকমানের ৬০ ঘণ্টার প্রশিক্ষণ চালু করা হবে। প্রতিজন প্রশিক্ষণার্থীকে ১৮,০০০ টাকা করে ভাতা প্রদান করা হবে। চালকদের অবসর জীবনে পেনশন ও নিরাপত্তার ব্যবস্থা গ্রহণের উদ্যোগও চলছে।
তিনি আরও বলেন, “প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে আমাদের চালকদেরও প্রশিক্ষিত হতে হবে। শুধু প্রশিক্ষণ ও পোশাক নয়, এর মর্যাদা রক্ষা করতে হবে। যাত্রী ও নিজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পর্যাপ্ত বিশ্রাম, গাড়ির ফিটনেস রক্ষা এবং দায়িত্বশীল ড্রাইভিং ছাড়া সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব নয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...