নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   শীর্ষ খবর   ১২ অক্টোবর নারায়ণগঞ্জে ৮ লাখ শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে
কর্মশালা / ১২ অক্টোবর নারায়ণগঞ্জে ৮ লাখ শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জে শিশু-কিশোর, নারী উন্নয়নে ও  শিক্ষার্থীদের মধ্যে টাইফয়েড টিকাদানে সচেতনতা তৈরিতে সাংবাদিকদের সঙ্গে দিনব্যাপী এক পরামর্শমূলক কর্মশালা নারায়ণগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে জেলা তথ্য অফিস আয়োজিত সাংবাদিকদের জন্য কর্মশালায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা: এ এফ এম মশিউর রহমান।

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক শহীদুল ইসলাম, গণযোগাযোগ ও তথ্য মন্ত্রনালয়ের উপ-পরিচালক ফাহিমা জামান, জেলা তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামান, সহকারী উপ-পরিচালক উজ্জল হোসেন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টিসহ অনেকে ।
ডা: এ এফ এম মশিউর রহমান আরো বলেন, নয় মাস বয়স থেকে ১৪ বছর বয়সি সকল শিশু এবং প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেনীর বা সমমানের সকল শিক্ষার্থীকে বিনামুল্যে এক ডোজ টাইফয়েডের টিকা প্রদান করা হবে। এই টিকা পেতে সকল শিশুকে রেজিস্ট্রেশন করতে হবে। আগামী ১২ অক্টোবর থেকে এই ক্যাম্পেইন শুরু হবে। কর্মশালায় টাইফয়েডের কারনে শিশুদের শরীরে কেমন প্রভাব পড়ে এবং কি পরিমান শিশু বছরে টাইফয়েডে আক্রান্ত হয় তার পরিসংখ্যান তুলে ধরা হয়। প্রতিবছর প্রায় আট হাজারের বেশী শিশু টাইফয়েডে আক্রান্ত হয়ে মারা যায়।
কর্মশালায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, কার্যকরী পরিষদ সদস্য একেএম মাহফুজুর রহমান, আবদুস সালাম ও প্রণব কৃষ্ণ রায় এবং স্থায়ী সদস্য তমিজ উদ্দিন আহমেদ, হাফিজুর রহমান মিন্টু, নাহিদ আজাদ, মোস্তফা করিম, মাকসুদুর রহমান কামাল, নাফিজ আশরাফ, রফিকুল ইসলাম রফিক, মজিবুল হক পলাশ, ইউসুফ আলী এটম, আমির হুসাইন স্মিথ, মো: শফিকুল ইসলাম, আনোয়ার হাসান, হাসান উল রাকিব, দিলীপ কুমার মন্ডল, মোশতাক আহমেদ (শাওন), হাজী হাবিবুর রহমান শ্যামল, এমরান আলী সজীব, সাবিত আল হোসেন, মো: সাইফুল ইসলাম (সায়েম)।
কর্মশালায় সাংবাদিকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন আফসানা মুন, নুসরাত জাহান সুপ্তি, বিল্লাল হোসেন, রাশেদুল ইসলাম রাজু, আজমীর ইসলাম, সৌরভ হোসেন সিয়াম, মোবাশ্বের শ্রাবন, শরীফ সুমন, মোহাম্মদ নেয়ামত উল্লাহ প্রমুখ।
কর্মশালায় জানানো হয়, ২০১৯ সালের এক স্বাস্থ্য সমীক্ষা অনুযায়ী বাংলাদেশে প্রায় ৪ লাখ ৭৮ হাজার মানুষ টাইফয়েডে আক্রান্ত হয়। এবং ৮ হাজার জন মারা যায়। এরমধ্যে ৬৮ শতাংশই শিশু।
কর্মশালায় আরও জানানো হয়, সারাদেশে প্রায় ৫ কোটি ৯ মাস থেকে ১৫ বছর বয়সীদের টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ১২ অক্টোবর থেকে সারাদেশে টাইফয়েড টিকাদান শুরু হবে। এ টিকায় কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই।
কর্মশালায় আরও জানানো হয়, নারায়ণগঞ্জে প্রায় ৮ লাখ ১০ হাজার শিশুকে টাইফয়েড টিকাদানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
টিকাদান কর্মসূচিকে সফল করতে গণমাধ্যম কর্মীদের জনসচেতনা সৃষ্টিতে ভূমিকা রাখতে আহবান জানানো হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...